Mi 8, ছোট Mi 8 SE আর প্রিমিয়াম Mi 8 Explorer Edition লঞ্চ করেছিল Mi Xiaomi। এই ফোনগুলির ডিসপ্লের উপরে একটি কালো নচ ছিল। 5 জুন থেকে চিনে এই ফোনগুলি বিক্রি শুরু হয়।
গত মাসে চিনে এক ইভেন্টে Mi 8, ছোট Mi 8 SE আর প্রিমিয়াম Mi 8 Explorer Edition লঞ্চ করেছিল Mi Xiaomi। এই ফোনগুলির ডিসপ্লের উপরে একটি কালো নচ ছিল। 5 জুন থেকে চিনে এই ফোনগুলি বিক্রি শুরু হয়। আর মাত্র 18 দিনে Mi 8 সিরিজের 10 লক্ষ ফোন বিক্রি হয়েছে বলে জানালো Xiaomi। কোম্পানির গ্লবাল স্পোকপার্সেন ডোনোভান সাং আরও জানিয়েছেন Mi.com এই মুহুর্তে ভারতের তৃতীয় বৃহতম স্মার্টফোন ই-কমার্স প্ল্যাটফর্ম।
টুইটারে কোম্পানির এই সাফল্যের কথা জানিয়েছেন সাং। গত মাসে চিনে লঞ্চ হয়েছিল Mi 8। ডুয়াল সিম Mi 8 এ চলবে লেটেস্ট MIUI 10। Mi 8 এর সামনে আছে একটি 6.21 ইঞ্চি Full HD+ Sansung AMOLED ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 88.5%। ফোনের ভিতরে আছে লেটেস্ট Snapdragon 845 চিপসেট। কোম্পানির দাবি এই ফোনের AnTuTu বেঞ্জমার্ক স্কোর 301,472। Mi 8 এর ভিততে রয়েছে 6GB / 8GB RAM। তবে 8GB RAM পাওয়া যাবে শুধুমাত্র Mi 8 এক্সপ্লোরার এডিশানে।
Mi 8 এর পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যাম্রাতে রয়েছে একটি 12 MP প্রাইমারি সেট আপ। যাতে থাকবে 4 অ্যাক্সিস অপটিকাল স্টেবিলাইজেশান। ডুয়াল পিক্সেল আটোফোকাস, AI পোট্রেট। কোম্পানির দাবি DxOMark ফোটো স্কোরে বিশাল 105 পয়েন্ট পেয়েছে Mi 8। Mi 8 এর সামনে রয়েছে একটি 20 MP সেলফি ক্যামেরা। 64GB, 128GB আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে কিনতে পাওয়া যাবে নতুন Mi 8। এছাড়াও এই ফোনের ভিতরে রয়েছে একটি 3400 mAh ব্যাটারি।
কানেক্টিভিটির জন্য Mi 8 এ রয়েছে 4G VoLTE, Bluetooth 5.0, NFC, GPS, রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর USB Type-C পোর্ট।
চিনে নতুন Mi 8 এর দাম 2,600 ইউয়ান (প্রায় 28,600 টাকা)। 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কেনা যাবে এই দামে। যদিও চিনে 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 2,999 ইউয়ান (প্রায় 31,600 টাকা)। এছাড়াও কোম্পানি লঞ্চ করেছে Mi 8 এর একটি 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। চিনে Mi 8 এর এই ভেরিয়েন্টের দাম 3,299 ইউয়ান (প্রায় 34,800 টাকা)। সাদা, সোনালি, হাল্কা নীল ও কালো রঙের ভেরিয়েন্টে পাওয়া যাবে Xiaomi র লেটেস্ট ফ্ল্যাগশিপ। এছাড়াও একটি Mi 8 এক্সপ্লোরার এডিশান লঞ্চ করেছে Xiaomi। 8GB RAM আর 128GB স্টোরেজ থাকবে এই ভেরিয়েন্টে। চিনে Mi 8 এক্সপ্লোরার এডিশানের দা, 3,699 ইউয়ান (প্রায় 39,000 টাকা)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Ace 7 Leaked Schematics Show Dual-Airflow Cooling Architecture; Launch Timeline Tipped
Rockstar Explains Why It Took Over 8 Years to Make GTA 6, Says It Will Make Its Next Game Faster
Facebook Introduces Your Algorithm Feature to Let Users Customise Feed and Reels