লঞ্চ হল Mi 8 Youth Edition আর Mi 8 Screen Fingerprint Edition

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 সেপ্টেম্বর 2018 17:49 IST
হাইলাইট
  • Mi 8 Youth Edition আর Mi 8 Screen Fingerprint Edition লঞ্চ করল Xiaomi
  • Mi 8 Youth Edition ইতিমধ্যেই বাজারে থাকা Mi 8 ফোনের ছোট আর্সান
  • এই ফোনে রয়েছে Snapdragon 660 চিপসেট

Mi 8 Youth Edition এ রয়েছে Snapdragon 660 চিপসেট।

 

Mi 8 Youth Edition আর Mi 8 Screen Fingerprint Edition লঞ্চ করল Xiaomi। বুধবার চিনে এই দুটি ফোন লঞ্চ হয়েছে। প্রথমটি Mi 8 Youth Edition ইতিমধ্যেই বাজারে থাকা Mi 8 ফোনের ছোট আর্সান। এই ফোনে রয়েছে Snapdragon 660 চিপসেট ও Mi 8 থেকে খারাপ ক্যামেরা। Mi 8 ফোনের প্রায় অর্ধেক দামে লঞ্চ হয়েছে Mi 8 Youth Edition। অন্যদিকে Mi 8 Screen Fingerprint Edition ফোনে ডিসপ্লের নীচে প্রেশার সেন্সিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার হয়েছে। প্রসঙ্গত Mi 8 ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

Advertisement

Mi 8 Youth Edition এর দাম

4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1399 ইউয়ান (প্রায় 14,800 টাকা)। 6GB RAM আর 64GB স্টরেজ এরিয়েন্টের দাম 1699 ইউয়ান (প্রায় 18,000 টাকা)। টপ এন্ড 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi 8 Youth Edition এর দাম 1,999 ইউয়ান (প্রায় 21,200 টাকা)।

Mi 8 Screen Fingerprint Edition এর দাম

6GB RAM আর 128GB স্টোরেজের Mi 8 Screen Fingerprint Edition এর দাম 3199 ইউয়ান (প্রায় 34,000 টাকা)। 8GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 3599 ইউয়ান (প্রায় 38,200 টাকা)। ইতিমধ্যে চিনে এই দুই ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে।

Advertisement

Mi 8 Youth Edition ও Mi 8 Screen Fingerprint Edition স্পেসিফিকেশান

ডুয়াল সিম Mi 8 Youth Edition ফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Mi 8 Youth Edition তে রয়েছে একটি 6.26 ইঞ্চি LCD ডিসপ্লে।। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।

আরও পড়ুন: 6GB RAM, 128GB স্টোরেজ সহ লঞ্চ হল Xiaomi Mi 8 SE

Advertisement

ছবি তোলার জন্য Mi 8 Youth Edition ফোনে থাকবে 12MP+5MP ডুয়াল ক্যামেরা সেট আপ। ফোনের সামনে থাকছে একটি 24 MP সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে থাকবে একটি 3350 mAh ব্যাটারি, ফেস আনলক ও ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

অন্যদিকে Mi 8 Screen Fingerprint Edition ফোনের ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই ফোনের অন্য সব স্পেসিফিকেশান Mi 8 ফোনের স্পেসিফিকেশানের সমান।

Advertisement

 

 
KEY SPECS
Display 6.21-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 12-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 3400mAh
OS Android
Resolution 1080x2248 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার
  2. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
  3. 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
  4. Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
  5. Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
  6. Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
  7. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  8. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  9. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  10. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.