24 জুলাই মাদ্রিদে লঞ্চ হবে Xiaomi Mi A2

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 জুলাই 2018 11:26 IST
হাইলাইট
  • আগামী 24 জুলাই স্পেনে এক গ্লোবাল ইভেন্টের আয়োজন করা হয়েছে
  • এই ইভেন্টেই লঞ্চ হবে Mi 6X এর গ্লোবাল ভার্সান Mi A2
  • কোম্পানির কিছু গুনগ্রাহীকে এই ইভেন্টে যোগদানের আমন্ত্রণ জানানো হবে

 

Xiaomi-র পরবর্তী Android One ফোন Mi A2 এর লঞ্চের অপেক্ষায় রয়েছেন তামার টেক দুনিয়া। স্পেনে কোম্পানির পরবর্তী গ্লোবাল ইভেন্টের কথা জানালো Xiaomi। এই ইভেন্টেই লঞ্চ হবে Mi 6X এর গ্লোবাল ভার্সান Mi A2। কোম্পানির তরফে অফিশিয়ালি জানানো হয়েছে আগামী 24 জুলাই স্পেনে এক গ্লোবাল ইভেন্টের আয়োজন করা হয়েছে। গত বছর নতুন দিল্লিতে একটি গ্লোবাল লঞ্চ ইভেন্টে কোম্পানির প্রথম Android One স্মার্টফোন Mi A1 লঞ্চ করেছিল Xiaomi। গত বছরে চিনে লঞ্চ হওয়া Mi 5X ফোনের নাম বদল করে এই ফোন লঞ্চ করেছিল Xiaomi।

Mi ফোমাম পোস্টে কোম্পানি জানিয়েছে, 24 জুলাই স্পেনের মাদ্রিদে এক ইভেন্টের আয়োজন করা হয়েছে। আগ্রহী ব্যাক্তিরা এই ইভেন্টে যোগদানের জন্য  কোম্পানির ওয়েবসাইটে লগ ইন করে রেজিস্টার করতে পারেন। 18 জুলাই এর মধ্যে নিজের নাম নতিভুক্ত করতে হবে। এদের মধ্যে কিছু গুনগ্রাহীকে এই ইভেন্টে যোগদানের আমন্ত্রণ জানানো হবে। যদিও এই ইভেন্তে কোন ফোন লঞ্চ করা হবে তা জানায়নি Xiaomi। মনে করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই এই ইভেন্টের আরও তথ্য জানাবে Xiaomi।

ইতিমধ্যেই একাধিক রিপোর্টে Mi A2 এর স্পেসিফিকেশান ও ফিচার্স ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। Xiaomi Mi A2 একটি Android One স্মার্টফোন। তাই এই ফোনে থাকবে লেটেস্ট Android Ore 8.1 স্টক অ্যানড্রয়েড। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 4GB RAM আর 32GB/ 64GB/ 128GB স্টোরেজ।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value-for-money
  • Good camera performance
  • Bad
  • Below-average battery life
  • Non-expandable storage
 
KEY SPECS
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 20-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.