কবে লঞ্চ হবে Xiaomi Mi A2? জেনে নিন Mi A2 ফোনের সব তথ্য

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 জুলাই 2018 17:23 IST
হাইলাইট
  • Mi 6X এর গ্লোবাল ভেরিয়েন্ট Mi A2
  • এই ফোনে থাকবে Snapdragon 660 চিপসেট
  • Mi A2 এর দাম শুরু হচ্ছে 289 সুইস ফ্র্যাঙ্ক (প্রায় 20,000 টাকা) থেকে

Google এর Android One প্রোজেক্টের অধীনে লঞ্চ হবে Mi A2

Photo Credit: Digitec

 

গত বছর কোম্পানির প্রথম Android One ফোন Mi A1 ফোনটি লঞ্চ করেছিল Xiaomi। চিনের Xiaomi Mi 5Xফোনটির নাম ও অপারেটিং সিস্টেমে বদল এনে এই ফোন লঞ্চ করেছিল কম্পানি। এই বছর এপ্রিল মাসে চিনে Mi 6X ফোনটি লঞ্চ করেছে Xiaomi। আর তাই মনে করা হচ্ছে এই গ্লোবাল লঞ্চ ইভেন্টে Mi A2 ফোনটি লঞ্চ করতে পারে Xiaomi।

Advertisement

Mi A2 এর লঞ্চের তারিখ

সম্প্রতি এক টুইটে Xiaomi জানিয়েছে শিঘ্রই একটি গ্লোবাল ইভেন্টের আয়োজন করবে কোম্পানি। এই ইভেন্টেই লঞ্চ হতে পারে নতুন Mi A2। তবে এই ইভেন্ট কবে আয়োজন হবে তা জানায়নি কোম্পানি। গত বছর এই গ্লোবাল ইভেন্ট ভারতে আয়োজিত হয়েছিল। তাই কোম্পানি জানিয়েছে এই বছর ভারতে এই ইভেন্ট আয়োজন করবে না Xiaomi।

Mi A2 এর দাম

একইটি সুইস ওয়েবসাইটে ইতিমধ্যেই Mi A2 এর দাম ফাঁস হয়ে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে Mi A2 32GB ভেরিয়েন্টের দাম 289 সুইস ফ্র্যাঙ্ক (প্রায় 20,000 টাকা)। একই ওয়েবসাইটে 64GB ও 128GB ভেরিয়েন্টের Mi A2 এর দাম রাখা হয়েছে যথাক্রমে 329 সুইস ফ্র্যাঙ্ক (প্রায় 22,800 টাকা) আর 369 সুইস ফ্র্যাঙ্ক (প্রায় 25,600 টাকা)।

Mi A2 ক্যামেরা

গত বছরের মতো এই বছরেও Mi A2 তে ডুয়াল রিয়ায় ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে। ডুয়াল ক্যামেরায় একটি 12MP প্রাইমারি সেন্সার থাকবে। এর সাথেই থাকবে একটি LED ফ্ল্যাশ। এর সাথেই Mi A2 এর সামনে একটি 20MP সেলফি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় কোম্পানির আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে বলে জানা গিয়েছে।

Advertisement

Mi A2 সফটওয়্যার

Google এর Android One প্রোজেক্টের অধীনে লঞ্চ হবে Mi A2। এই ফোনে প্রি-লোডেড থাকবে স্টোক অ্যানড্রয়েড। লঞ্চের সময় এই ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে বলে জানা গিয়েছে। টেক গুরুরা মনে করছেন এই বছরের শেষের দিকে এই ফোনে Android P আপডেট চলে আসবে।

Mi A2 স্পেসিফিকেশান

Xiaomi Mi A2 একটি Android One স্মার্টফোন। তাই এই ফোনে থাকবে লেটেস্ট Android Ore 8.1 স্টক অ্যানড্রয়েড। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 4GB RAM আর 32GB/ 64GB/ 128GB স্টোরেজ।

Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার 12MP। ফোনের সামনে থাকবে একটি 20MP সেলিফি ক্যামেরা। এছাড়াও Mi A2 এর ভিতরে থাকবে একটি 3010 ব্যাটারি। এর সাথেই থাকবে Quick Charge 3.0 সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C পোর্ট।

Advertisement

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value-for-money
  • Good camera performance
  • Bad
  • Below-average battery life
  • Non-expandable storage
 
KEY SPECS
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 20-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.