আবার কবে পাওয়া যাবে Xiaomi Mi A2?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 সেপ্টেম্বর 2018 19:14 IST

আগামী 13 সেপ্টেম্বর, বৃহষ্পতিবার দুপুর 12টায় ভারতে Mi A2 ফোন বিক্রি করবে Xiaomi। Amazon.in, Mi.com, Mi Home থেকে এই ফোন কেনা যাবে। জুলাই মাসে সারা বিশ্বে Mi A2 ফোন লঞ্চ করেছিল Xiaomi। Android One প্রোগ্রামের অধীনে এই ফোন লঞ্চ করা হয়েছিল। Google জানিয়েছে স্টক অপারেটিং সিস্টেম সহ জলদি সব Android আপডেট পৌঁছে যাবে Mi A2 ফোনে। গত বছরে লঞ্চ হওয়া Mi A1 ফোনের উত্তরসূরী নতুন Mi A2 ফোন। কয়েকদিন আগেই বিশ্বব্যাপী Mi A2 আর Mi A2 Lite ফোনদুটি লঞ্চ করলেও ভারতে শুধুমাত্র Mi A2 ফোন নিয়ে এসেছে Xiaomi।

Xiaomi Mi A2 এর দাম

ভারতে 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2  এর দাম 16,999 টাকা। তবে এখনই  এই ফোনের 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট বিক্রি শুরু করবে না Xiaomi। চারটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Mi A2।

Xiaomi Mi A2 স্পেসিফিকেশান

Mi A2 তে থাকবে লেটেস্ট Android Ore 8.1 স্টক অ্যানড্রয়েড। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB স্টোরেজ।

Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার 12MP। ফোনের সামনে থাকবে একটি 20MP সেলিফি ক্যামেরা। এছাড়াও Mi A2 এর ভিতরে থাকবে একটি 3010 ব্যাটারি। এর সাথেই থাকবে Quick Charge 3.0 সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C পোর্ট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Mi A2 Price, Mi A2 sale, Mi A2 specifications
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.