108MP সেন্সর সহ পাঁচটা ক্যামেরা নিয়ে আসছে Mi CC9 Pro, আর কী থাকছে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 অক্টোবর 2019 21:02 IST
হাইলাইট
  • Xiaomi CC9 Pro ফোনে Snapdragon 730G চিপসেট থাকবে
  • সাথে থাকছে 6GB RAM
  • একই সাথেই লঞ্চ হবে Mi TV 5 সিরিজের স্মার্ট টিভি

Mi CC9 Pro ফোনের পিছনে পাঁচটা ক্যামেরা থাকবে

সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত একাধিক রিপোর্টে Mi CC9 Pro ফোন লঞ্চের খবর সামনে এসেছে। 5 নভেম্বর এই ফোন লঞ্চ করবে Xiaomi। Mi CC9 Pro ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা থাকবে। এই ফোনের প্রাইমারি সেন্সরে থাকছে 108 মেগাপিক্সেল সেন্সর। একই সাথে লঞ্চ হবে Xiaomi -র নতুন স্মার্টওয়াচ আর Mi TV 5 সিরিজের একাধিক নতুন স্মার্ট টিভি। লঞ্চের আগে ফাঁস হওয়া ছবিতে Mi CC9 Pro ফোনে কার্ভড ডিসপ্লে দেখা গিয়েছে।

চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Mi CC9 Pro ফোনের ছবি সামনে এসেছে। সেখানে ‘জেড গ্রিন' রঙে এই ফোন দেখা গিয়েছে। এই ফোনের পিছনে পাঁচটি ক্যামেরার সাথেই থাকছে ডুয়াল ফ্ল্যাশ। এই ক্যামেরায় থাকছে একটি 108 মেগাপিক্সেল  Samsung ISOCELL Bright HMX সেন্সর। এই ক্যামেরায় থাকছে 5X অপটিকাল জুম সাপোর্ট।

লঞ্চের আগেই ফাঁস হল Redmi Note 8T ফোনের দাম, ছবি ও স্পেসিফিকেশন

Mi CC9 Pro ফোনে কার্ভড ডিসপ্লে থাকবে
ছবি: Twitter / @stufflistings

Advertisement

ফাঁস হওয়া ছবিতে Mi CC9 Pro ফোনে কার্ভড ডিসপ্লে দেখা গিয়েছে। এছাড়াও Geekbench বেঞ্চমার্ক ওয়েবসাইট থেকে সামনে এসেছে Mi CC9 Pro ফোনের একাধিক স্পেসিফিকেশন। এই ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 730G চিপসেট। সাথে থাকছে 6GB RAM আর Android 9 Pie অপারেটিং সিস্টেম।

Redmi Note 8 Pro বনাম Realme XT! কোনটা কিনবেন?

Advertisement

5 নভেম্বর নতুন স্মার্টওয়াচ লঞ্চ করবে Xiaomi

এবার আসছে Mi Note 10 আর Mi Note 10 Pro, ফিচারগুলি দেখে নিন

Advertisement

5 নভেম্বর লঞ্চ হবে Mi CC9 Pro। একই ইভেন্ট থেকে নতুন লঞ্চ করবে Xiaomi। এই প্রথম Xiaomi ব্র্যান্ডের অধীনে কোন স্মার্টওয়াচ সামনে আসবে। কোম্পানির নতুন স্মার্টওয়াচে থাকছে কলিং, মিউজিক প্লে ব্যাক, মেসেজিং নোটিফিকেশন সহ বিভিন্ন ফিচার। একই সাথেই লঞ্চ হবে Mi TV 5 সিরিজের স্মার্ট টিভি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Mi CC9 Pro, Mi CC9 Pro Specifications, Mi TV 5
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.