স্লাইডার ক্যামেরা আর 10GB RAM সহ লঞ্চ হল Xiaomi Mi Mix 3

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 অক্টোবর 2018 18:38 IST
হাইলাইট
  • বৃহস্পতিবার বেজিং এ লঞ্চ হল Xiaomi Mi Mix 3
  • থাকছে ডুয়াল ফ্রনয়ট ও রিয়ার ক্যামেরা, 10GB পর্যন্ত RAM
  • Mi Mix 3 এর দাম শুরু হচ্ছে 3299 ইউয়ান (প্রায় 34,800 টাকা) থেকে

Xiaomi Mi Mix 3 তে রয়েছে সম্পূর্ণ বেজেল লেস ডিসপ্লে

 

বৃহস্পতিবার বেজিং এ লঞ্চ হল Xiaomi Mi Mix 3। ম্যাগনেটিঙ্ক স্লাইডিং ক্যামেরা সহ বাজারে এসেছে লেটেস্ট Xiaomi স্মার্টফোন। এছাড়াও থাকছে ডুয়াল ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা, 10GB পর্যন্ত RAM আর Snapdragon 845 চিপসেট।

Advertisement

Xiaomi Mi Mix 3 এর দাম

চিনে 6GB RAM+128GB স্টোরেজে Mi Mix 3 এর দাম 3299 ইউয়ান (প্রায় 34,800 টাকা)। 8GB RAM+128GB স্টোরেজে Mi Mix 3 কিনতে খরচ হবে 3599 ইউয়ান (প্রায় 37,900 টাকা)। 8GB RAM+256GB স্টোরেজে Mi Mix 3 এর দাম 3999 ইউয়ান (প্রায় 42,100 টাকা)। 10GB RAM+256GB ‘প্ল্যালেস মিউজিয়াম' ভেরিয়েন্টে Mi Mix 3 কিনতে খরচ হবে 4999 ইউয়ান (প্রায় 52,700 টাকা)। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই ফোন। আগামী 1 নভেম্বর থেকে চিনে শুরু হবে বিক্রি। Xiaomi জানিয়েছে আগামী বছর শুরুতে ইউরোপে Mi Mix 3 এর 5G ভেরিয়েন্ট লঞ্চ হবে। ইতিমধ্যেই চিনে Mi Mix 3 প্রি-অর্ডার শুরু হবে।

Xiaomi Mi Mix 3 Palace Museum edition with special accessories

Advertisement

Xiaomi Mi Mix 3 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Mi Mix 3 তে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে 10GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

Xiaomi Mi Mix 3 এর সামনে ও পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। ফোনের পিছনে রয়েছে একটিউ 12MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 12MP টেলিফট ক্যামেরা। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় থাকছে Sony IMX363 সেন্সার। এছাড়াও রিয়ার ক্যামেরায় থাকবে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। সেলফি তোলার জন্য থাকবে 24MP+2MP ডুয়াল ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Mi Mix 3 তে রয়েছে ডুয়াল 4G VoLTE, WiFi 802.11ac ডুয়াল ব্যান্ড, Bluetooth v5.0, GPS, NFC আর USB Type-C পোর্ট। Mi Mix 3 এর ভিতরে রয়েছে 3,850 mAh ব্যাটারি। সাথে রয়েছে ফাস্ট 10W ওয়্যারলেস চার্জিং।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  2. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  3. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  4. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  5. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  6. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  7. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  8. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  9. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  10. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.