Xiaomi Mi Mix 3 তে থাকবে ডুয়াল 24MP সেলফি ক্যামেরা

Mi Mix 3 তে থাকবে Samsung QHD+ AMOLED ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট 10GB RAM, 256GB স্টোরেজ আর ডুয়াল 24MP সেলফি ক্যামেরা। 25 অক্টোবর চিনে লঞ্চ হবে Xiaomi Mi Mix 3।

Xiaomi Mi Mix 3 তে থাকবে ডুয়াল 24MP সেলফি ক্যামেরা

Photo Credit: Twitter/ Xiaomi

Mi Mix 3 ফোনে থাকবে ডুয়াল 24MP সেলফি ক্যামেরা

হাইলাইট
  • 25 অক্টোবর চিনে লঞ্চ হবে Xiaomi Mi Mix 3।
  • Mi Mix 3 ফোনে থাকবে ডুয়াল 24MP সেলফি ক্যামেরা
  • থাকবে 10GB RAM আর 5G কানেক্টিভিটি
বিজ্ঞাপন

আগামী 25 অক্টোবর চিনে লঞ্চ হবে Xiaomi Mi Mix 3। লঞ্চের পাঁচ দিন আগে এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশান ইন্টারনেটে প্রকাশ করল Xiaomi। নতুন এক টিজারে Xiaomi জানিয়েছে নতুন Mi Mix 3 ফোনে থাকবে ডুয়াল 24MP সেলফি ক্যামেরা। সাথে থাকবে সেলফি লাইট। এছাড়াও এই টিজারে ফোনের নচ বিহীন ফুল স্ক্রিন ডিসপ্লে দেখা গিয়েছে।

চিনে এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই টিজার পোস্ট করেছে Xiaomi। এছাড়াও কোম্পানি জানিয়েছে Mi Mix 3 ফোনে থাকবে 10GB RAM আর 5G কানেক্টিভিটি।

Mi Mix 3 তে থাকবে স্লাইডার ক্যামেরা ডিজাইন। এর আগে Oppo Find X ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল। আগে এক রিপোর্টে জানা গিয়েছে 6GBRAM/ 64GB  স্টোরেজ ভেরিয়েন্টের দাম 510 মার্কিন ডলার (প্রায় 36,300 টাকা)। 6GB/ 128GB স্টোরেজ ভেরিয়েন্টে দাম 555 মার্কিন ডলার (প্রায় 39,500 টাকা)। 8GB RAM /128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 600 মার্কিন ডলার (প্রায় 42,700 টাকা)। আর প্রিমিয়াম 8GB RAM/ 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 645 মার্কিন ডলার (প্রায় 45,900 টাকা)।

Mi Mix 3 তে থাকবে Samsung QHD+ AMOLED ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট 10GB RAM, 256GB স্টোরেজ আর ডুয়াল 24MP সেলফি ক্যামেরা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »