লেটেস্ট প্রসেসার ব্যবহার করে ভারতে নতুন স্মার্টফোন আনছে Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 এপ্রিল 2019 12:19 IST
হাইলাইট
  • Snapdragon 730 ব্যবহার করে স্মার্টফোন লঞ্চের ঘোষনা করে দিল Xiaomi
  • এই কথা জানিয়েছেন ভারতে কোম্পানির প্রধান
  • সোশ্যাল মিডিয়া পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি

Mi A3 ফোনে থাকতে পারে Snapdragon 730 চিপসেট

ভারতে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুত হচ্ছে Xiaomi। সম্প্রতি ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন ট্যুইটারে নতুন স্মার্টফোনের টিজার প্রকাশ করেছেন। সপ্তাহ দুই আগে তিনটি নতুন চিপসেট লঞ্চ করেছিল Qualcomm। এর মধ্যে Snapdragon 730 ব্যবহার করে স্মার্টফোন লঞ্চের ঘোষনা করে দিল চিনের কোম্পানিটি। এই সপ্তাহের শুরুতেই ভারতের বাজেট সেগমেন্টে Redmi 7 আর Redmi Y3 লঞ্চ করেছিল Xiaomi। একই সপ্তাহে নতুন চিপসেট ব্যবহগার করে স্মার্টফোন লঞ্চের ঘোষণা করে দিল ভারতের স্মার্টফোন বাজারে এক নম্বরে থাকা কোম্পানিটি।

সম্প্রতি Qualcomm প্রধানের সাথে সাক্ষাতের ইঙ্গিত দিয়েছেন মনু কুমার জৈন। এক টুইটে তিনি জানিয়েছেন “শিঘ্রই Snapdragon 7xx আসতে চলেছে ভারতে।”

Advertisement

তবে এই তথ্য ছাড়া অন্য কিছুই জানান নি মনু। কয়ে দিন আগেই Snapdragon 665, Snapdragon 730 আর Snapdragon 730G চিপসেটগুলি লঞ্চ করেছিল Qualcomm। এর মধ্যে নতুন Xiaomi ফোনে ব্যবহার হতে পারে Snapdragon 730 আর Snapdragon 730G চিপসেটগুলি।

এই সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে Redmi Y3। এই ফোনে রতেছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। Redmi Y3 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। একই ইভেন্টে মাত্র 7,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছে Redmi 7।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi Mi A3, Xiaomi, Snapdragon 730, Manu Kumar Jain
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  3. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  4. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  5. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  6. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  7. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  8. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  9. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  10. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.