ভারতে একদিনে সবথেকে বেশি দোকান খুলে বিশ্বরেকর্ড করল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 নভেম্বর 2018 16:45 IST
হাইলাইট
  • একদিনে সবথেকে বেশি দোকান খোলার বিশ্বরেকর্ড করেছে Xiaomi
  • সারা ভারতে একসাথে 500 টি নতুন দোকাল খুললো Xiaomi
  • গ্রামীন ভারতে এই দোকানগুলি খুলে বিশ্বরেকর্ড করল চিনের কোম্পানিটি

Photo Credit: Twitter/ Xiaomi India

মঙ্গলবার সারা ভারতে একসাথে 500 টি নতুন দোকাল খুললো Xiaomi। গ্রামীন ভারতে এই দোকানগুলি খুলে বিশ্বরেকর্ড করল চিনের কোম্পানিটি।

মঙ্গলবার দুপুর 12 টায় একসাথে সারা দেশে মোট 500 টি Mi Store শুরু করেছে জনপ্রিয় চিনা কোম্পানিটি। যদিও বড় শহরে কোম্পানির দোকানগুলি Mi Home নামে পরিচিত।

Advertisement

একদিনে সবথেকে বেশি দোকান খোলার বিশ্বরেকর্ড করেছে Xiaomi। 2019 সালের মধ্যে সারা দেশে 5,000  নতুন Mi Store খোলার পরিকল্পনা রয়েছে কোম্পানির। এর ফলে সারা দেশে মোট 15,000 কর্মস্নগস্থান হবে বলে জানিয়েছেন Xiaomi ভাইস প্রেসিডেন্ট মনু জৈন।

নতুন এই পদ্ধতি গ্রামীন ভারতে ফোন কেনার অভিজ্ঞতাকে বদলে দেবে বলে মনে করেন তিনি। শুরুতে ভারতে শুধুমাত্র অনলাইনে স্মার্টফোন বিক্রি করলেও এখন অফলাইন বাজারকেও সমান গুরুত্ব দিচ্ছে ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড।

সেপ্টেম্বর মাসে বেঙ্গালুরুতে দেশের চতুর্থ Mi Home এর সুচনা হয়েছিল। স্মার্টফোন ছাড়াও ভারতে একাধিক স্মার্ট হোম প্রোডাক্ট, লাগেজ, জুতো সহ অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করে Xiaomi।

Advertisement

ভারতে Redmi 5A আর Redmi Note 5 Pro ফোনের সাফল্যের পরে অন্য উচ্চতার পৌঁছে গিয়েছে চিনের কোম্পানিটি। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Xiaomi র Redmi 6, Redmi 6A, Redmi 6 Pro ফোনগুলি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Manu Kumar Jain, Mi Home
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.