গেমারদের জন্য ডিসেম্বরে নতুন স্মার্টফোন আনছে Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 ডিসেম্বর 2018 17:47 IST
হাইলাইট
  • 24 ডিসেম্বর পরবর্তী স্মার্টফোন লঞ্চের কথা জানালো Xiaomi
  • Play সিরিজের প্রথম ফোন গেমারদের কথা মাথায় রেখে ডিজাইন করেছে কোম্পানি
  • ইতিমধ্যেই বাজারে রয়েছে Xiaomi –র Black Shark গেমিং স্মার্টফোন

গেমারদের কথা মাথায় রেখে Xiaomi Play ডিজাইন করা হয়েছে

আগেই খবর পাওয়া গিয়েছিল। এবার সেই খবরে শীলমোহর পড়ল। আগামী 24 ডিসেম্বর পরবর্তী স্মার্টফোন লঞ্চের কথা জানালো Xiaomi। Play সিরিজের প্রথম ফোন গেমারদের কথা মাথায় রেখে ডিজাইন করেছে চিনের কোম্পানিটি। তবে কিছু রিপোর্টে জানানো হয়েছে Poco F1 এর নাম বদলে চিনে Xiaomi Play নামে লঞ্চ হবে এই স্মার্টফোন। ভারতে গত অগাস্টে লঞ্চ হয়েছিল Poco F1। সম্প্রতি এই ফোনে Android Pie আপডেট পাঠিয়েছে Xiaomi।

চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে আগামী 24 ডিসেম্বর নতুন স্মার্টফোন লঞ্চের কথা জানিয়েছে Xiaomi। সম্প্রতি এক রিপোর্টে থেকে জানা গিয়েছে গেমারদের কথা মাথায় রেখে Xiaomi Play ডিজাইন করা হয়েছে। ইতিমধ্যেই বাজারে রয়েছে Xiaomi –র Black Shark গেমিং স্মার্টফোন। জুন মাসে লঞ্চ হওয়া Honor Play স্মার্টফোনে রয়েছে টার্বো GPU। এই স্মার্টফোনকে কড়া প্রতিযোগিতার সামনে দাঁড় করাবে Xiaomi Play।

 

আরও পড়ুন: বরফের উপরে খেলা যাবে PUBG, এই সপ্তাহেই আসছে আপডেট

অনেকে মনে করছেন চিনে Xiaomi Play নামে লঞ্চ হতে চলেছে অগাস্ট মাসে ভারতে লঞ্চ হওয়া Poco F1। এই ফোনের প্রধান আকর্ষণ Snapdragon 845 চিপসেট, লিকুইডকুল টেকনোলজি, 6.18 ইঞ্চি ডিসপ্লে, 12MP ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি।

Advertisement

কিছুদিন আগেই কোম্পানির নতুন Black Shark স্মার্টফোন বাজারে এনেছিল Xiaomi। তাই 24 ডিসেম্বরে লঞ্চ ইভেন্টে কোন ফোন সামনে আসে তা দেখার অপেক্ষায় রয়েছে টেক গুরুরা।

 

আরও পড়ুন: দুটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করে কামব্যাক করল Micromax

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi Play, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  2. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  3. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  4. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  5. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  6. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  7. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  8. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  9. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.