কোথায় পাওয়া যাচ্ছে Redmi 6A?

Redmi 6A ফোনের প্রধান আকর্ষন 18:9 ডিসপ্লে, ফেস আনলক, ডুয়াল 4G VoLTE আর 3,000 mAh ব্যাটারি। সেপ্টেম্বরে 5,999 টাকায় লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন।

কোথায় পাওয়া যাচ্ছে Redmi 6A?

সেপ্টেম্বরে 5,999 টাকায় লঞ্চ হয়েছিল Redmi 6A

হাইলাইট
  • লঞ্চের পর থেকে শুধুমাত্র ফ্ল্যাশ সেলেই বিক্রি হয়েছে Redmi 6A
  • অবশেষে ওপেন সেলে বিক্রি শুরু হল এই স্মার্টফোন
  • Amazon.in আর Mi.com থেকে কেনা যাবে এই ফোন
বিজ্ঞাপন

লঞ্চের পর থেকে শুধুমাত্র ফ্ল্যাশ সেলেই বিক্রি হয়েছে Redmi 6A। অবশেষে ওপেন সেলে বিক্রি শুরু হল এই স্মার্টফোনের 32GB স্টোরেজ ভেরিয়েন্ট। এবার থেকে যে কোন সময় Amazon.in বা Mi.com ওয়েবসাইটে লঞ্চ ইন করে 32GB Redmi 6A কেনা যাবে। Redmi 6A  ফোনের প্রধান আকর্ষন 18:9 ডিসপ্লে, ফেস আনলক, ডুয়াল 4G VoLTE আর 3,000 mAh ব্যাটারি। সেপ্টেম্বরে 5,999 টাকায় লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন।

Redmi 6A –এর দাম

ভারতে 2GB RAM/ 16GB স্টোরেজ Redmi 6A এর দাম 5,999 টাকা। 2GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6A কিনতে খরছ হবে 6,999 টাকা। Amazon.in আর Mi.com থেকে কেনা যাবে এই ফোন।

 

Redmi 6A স্পেসিফিকেশান

Redmi 6A এ চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI। Redmi 6A এ থাকবে একটি 5.45 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াডকোর 12nm MediaTek Helio A22 প্রসেসার। এর সাথেই থাকবে 2GB RAM আর 16GB স্টোরেজ।

Redmi 6A এর পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেখা গেলেও Redmi 6A এর পিছনে থাকবে একটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা। Redmi 6A এর পিছনে থাকবে 13MP রিয়ার ক্যামেরা। । নতুন এই ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট পাওয়া যাবে। এর সাথেই Redmi 6A এ থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা। সেলিফি ও ভিডিও কলিং এর জন্য এই ক্যামেরায় একটি পোট্রেট মোড থাকবে।

কানেক্টিভিটির জন্য Redmi 6A এ থাকবে 4G LTE, Bluetooth 4.2, Wi-Fi, GPS/ A-GPS,  একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর একটি Micro-USB পোর্ট। এছাড়াও Redmi 6A এ থাকবে একটি অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, ডিজিটাল কম্পাস, প্রক্সিমিটি সেন্সার। আর থাকবে একটি 3000 mAh ব্যাটারি। Redmi 6A এর ওজন 145 গ্রাম।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good-looking and easy to handle
  • Excellent battery life
  • Reasonable performance for the price
  • Bad
  • Too much bloat and too many ads
  • Price will rise after introductory offer
Display 5.45-inch
Processor MediaTek Helio A22 (MT6761)
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1440 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Oppo K14 5G পাওয়ারহাউস 7000mAh ব্যাটারির সাথে মার্চে ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা হল
  2. চোখধাঁধানো Nothing Phone 4a সিরিজের দুই ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  3. Ai+ Pulse 2 মাত্র 5999 টাকায় 6000mAh ব্যাটারি, 50MP ডুয়েল ক্যামেরা, ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল
  4. Honor Robot Phone: গানের তালে নাচবে, কথায় সায় দেবে, 200MP রোবটিক গিম্বল ক্যামেরার সাথে হাজির অভিনব ফোন
  5. OnePlus 15T: মার্চে নতুন ফোন আনছে ওয়ানপ্লাস, থাকবে 100W ফাস্ট চার্জিং ও 50MP পেরিস্কোপ ক্যামেরা
  6. Xiaomi স্মার্টফোনের চেয়েও পাতলা ট্যাব লঞ্চ করল, 9200mAh ব্যাটারি, 11.2 ইঞ্চি ডিসপ্লে, চারটি স্পিকার রয়েছে
  7. Xiaomi 17 Ultra গ্লোবালি 200MP ক্যামেরা, 16GB র‍্যাম, ও 90W ফাস্ট চার্জ সহ লঞ্চ হল
  8. Xiaomi 17 চারটি 50MP ক্যামেরা, 100W ফাস্ট চার্জিং, ও 6,330mAh ব্যাটারির সাথে গ্লোবালি লঞ্চ হল
  9. Lenovo: চশমা ছাড়াই 3D সিনেমা দেখা যাবে ল্যাপটপে, বড় ঘোষণা করতে পারে লেনোভো
  10. MWC 2026: ফোন থেকে বেরিয়ে আসবে ক্যামেরা, আসছে বিশ্বের প্রথম ডিট্যাচেবল ক্যামেরাযুক্ত স্মার্টফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »