মাত্র 1,000 টাকায় ‘Redmi AirDots’ লঞ্চ করল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 মার্চ 2019 09:59 IST
হাইলাইট
  • Redmi AirDots এর ওজন 4.1 গ্রাম
  • এক চার্জে চার ঘন্টা গান শোনা যাবে
  • ভিতরে রয়েছে 7.2 মিমি ডাইনামিক ড্রাইভার

শুধুমাত্র কালো রঙে পাওয়া যাবে Redmi AirDots

স্মার্টফোন অ্যাকসেসারিক দুনিয়ায় আরও একটি নতুন প্রোডাক্ট নিয়ে এল Xiaomi। কোম্পানির নতুন ওয়্যারলেস ইয়ারবাড Redmi AirDots লঞ্চ হয়েছে। চনে এই প্রোডাক্ট লঞ্চ করেছে Xiaomi। সোমবার চিনে Redmi Note 7 Pro আর Redmi 7 লঞ্চের পরে একই ইভেন্টে Redmi AirDots লঞ্চ করেছে বেজিং এর কোম্পানিটি। এর সাথেই চিনে লঞ্চ হয়েছে Xiaomi –র টপ লোডিং ওয়াশিং মেশিন।

নতুন Redmi AirDots এ থাকছে Bluetooth 5.0 সাপোর্ট। ইয়ারবাডের ভিতরে রয়েছে Realtek RTL8763BFR চিপ। কেস থেকে বার করলে নিজে থেকেই স্মার্টফোনের সাথে কানেক্ট হয়ে যাবে এই ইয়ারবাড। Redmi AirDots এর ওজন 4.1 গ্রাম। থাকছে একটি টাচ সেনসিটিভ বাটন। Google Assistant ও Siri র মতো ভয়েস অ্যাসিস্ট্যান্ট সহজেই ব্যবহার করা যাবে এই ইয়ারবাড দিয়ে। Redmi AirDots এর মধ্যে রয়েছে একটি 40 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এই ইয়ারবাডে এক চার্জে চার ঘন্টা গান শোনা যাবে। চার্জিং কেসের মধ্যে রয়েছে একটি 300 mAh ব্যাটারি।

Advertisement

Redmi AirDots এর ভিতরে রয়েছে 7.2 মিমি ডাইনামিক ড্রাইভার। নয়েজ কমানোর জন্য থাকছে বিশেষ ফিচার। চিনে Redmi AirDots এর দাম 99.9 ইউয়ান (প্রায় 1000 টাকা)। 9 এপ্রিল চিনে Redmi AirDots বিক্রি শুরু হবে। ভারতে কবে এই প্রোডাক্ট লঞ্চ হবে জানায়নি Xiaomi।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi AirDots, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  2. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  3. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  4. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  5. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  6. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  9. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  10. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.