ভারতে Redmi Note 6 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। 6GB RAM/64GB স্টোরেজে Redmi Note 6 Pro কিনতে খরচ হবে 15,999 টাকা।
Redmi Note 6 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে
গত বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে Redmi Note 6 Pro। শুক্রবার শুরু হয়েছে বিক্রি। প্রথম দিন Flipkart এ বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই ফোনের স্টক শেষ হয়ে গিয়েছিল। বুধবার দুপুর 12 টায় Flipkart, Mi.com আর Mi Home Store থেকে পাওয়া যাবে Redmi Note 6 Pro। Redmi Note 5 Pro ফোন থেকে এই ফোনে খুব বেশি পার্থক্য নেই। শুধুমাত্র ক্যামেরা, ডিজাইন ও ডিসপ্লে বিভাগে পরিবর্তন এসেছে। ফোনের ভিতরে থাকছে একই হার্ডওয়্যার। Redmi Note 6 Pro তে রয়েছে ডুয়াল সেলফি ক্যামেরা, 19:9 ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকছে একটি নচ, আপডেটেড রিয়ার ক্যামেরা, আগের থেকে বড় ডিসপ্লে। যদিও Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনেও Snapdragon 636 চিপসেট ব্যবহার করেছে Xiaomi।
আরও পড়ুন: Redmi Note 6 Pro রিভিউ
আরও পড়ুন: Redmi Note 6 Pro বনাম Mi A2: দাম ও স্পেসিফিকেশান
ভারতে Redmi Note 6 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। 6GB RAM/64GB স্টোরেজে Redmi Note 6 Pro কিনতে খরচ হবে 15,999 টাকা। বুধবার দুপুর 12 টায় আবার বিক্রি হবে এই স্মার্টফোন। শুধুমাত্র Flipkart, mi.com আর mi home থেকে কেনা যাবে Redmi Note 6 Pro।
আরও পড়ুন: ছবিতে Redmi Note 6 Pro
আরও পড়ুন: চারটি ক্যামেরা, ডিসপ্লে নচ সহ ভারতে এল Redmi Note 6 Pro
Redmi Note 6 Pro ফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব MIUI স্কিন। Redmi Note 6 Pro তে থাকছে একটি 6.26 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 636 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 6 Pro তে থাকবে 12MP+5MP রিয়ার ক্যামেরা। সাথে থাকবে ডুয়াল পিক্সেল অটোফোকাস আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে 20MP+2MP সেলফি ক্যামেরা। এর সাথেই থাকবে ফেস আনলক ফিচার। Redmi Note 6 Pro এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এই ফোনে খুব সহজেই দুই দিন ব্যাক আপ পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Oppo Find X10 Pro Max, Find X10 India Launch Seems Imminent as Phones Appear on Certification Site
Tecno Pova 8 Pro 5G Tonino Lamborghini Limited Edition Unveiled: Specifications, Features