দুটি নতুন রঙে বাজারে এল Xiaomi Redmi Y2

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 সেপ্টেম্বর 2018 09:08 IST
হাইলাইট
  • মেজমারাইজিং ব্লু ওও স্টানিং ব্ল্যাক রঙে বাজারে এল Xiaomi Redmi Y2
  • 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Redmi Y2 এর দাম 9,999 টাকা
  • ফোনের প্রধান আকর্ষন 16MP সেলফি ক্যামেরা, Snapdragon 625 চিপসেট

মেজমারাইজিং ব্লু ওও স্টানিং ব্ল্যাক রঙে বাজারে এল Xiaomi Redmi Y2।

 

মেজমারাইজিং ব্লু ওও স্টানিং ব্ল্যাক রঙে বাজারে এল Xiaomi Redmi Y2। জুন মাসে তিনটি রঙে বাজারে এসেছিল এই ফোন। নতুন দুটি রঙের পরে এখন পাঁচটি আলাদা রঙে পাওয়া যাবে Redmi Y2। শুক্রবার থেকে নতুন দুটি রঙের স্মার্টফোন বিক্রি শুরু করবে Xiaomi। বাইরের রঙ ছাড়া ফোনের সব যন্ত্রাংশ একই থাকছে। Redmi Y2 ফোনের প্রধান আকর্ষন 16MP সেলফি ক্যামেরা, Snapdragon 625 চিপসেট আর 3080 mAh ব্যাটারি।

Advertisement

যদিও নতুন রঙে একই ফোন লঞ্চ করা কোম্পানির কাছে নতুন কিছু নয়। সম্প্রতি লাল রঙে বাজারে এসেছিল Xiaomi Mi A2। এছাড়াও লাল রঙে বাজারে এসেছিল Redmi Note 5 Pro। এছাড়াও চারটি আলাদা রঙে পাওয়া যায় এই স্মার্টফোন

Redmi Y2 এর দাম

ভারতে 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Redmi Y2 এর দাম 9,999 টাকা। অন্যদিকে Redmi Y2 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা। শুধুমাত্র Amazon.in আর Mi.com থেকে কেনা যাবে এই সেলফি স্মার্টফোন।

Redmi Y2 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Redmi Y2 এ রয়েছে 5.99 ইঞ্চি HD+ ডিসপ্লে। এর সাথেই ফোনের ভিতরে থাকবে Snapdragon 625 চিপসেট, 3GB/4GB RAM, 32GB/64GB স্টোরেজ। Redmi Y2 এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় আছে 12MP প্রাইমারী সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনে রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যাবহার করে একাধিক সেলফী মোড যোগ করা হয়েছে। ফেস আনলক ফিচার রয়েছে এই ফোনে।

Advertisement

Redmi Y2 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS আর 3.5মিমি হেডফোন জ্যাক। Redmi Y2 এ থাকবে একটি 3080mAh ব্যাটারি। কোম্পানির দাবি এই ব্যাটারিতে এক চার্জে সারা দিন চলবে Redmi Y2। নতুন এই সেলফি ফোনটির ওজন 170 গ্রাম। Redmi Y2 তে চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI 9.5 ইন্টারফেস।

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good daylight camera performance
  • Dedicated microSD card slot
  • Good battery life
  • Bad
  • Slow facial recognition
  • Average lowlight camera performance
 
KEY SPECS
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 625
Front Camera 16-megapixel
Rear Camera 12-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3080mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1440 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.