মেজমারাইজিং ব্লু ওও স্টানিং ব্ল্যাক রঙে বাজারে এল Xiaomi Redmi Y2। জুন মাসে তিনটি রঙে বাজারে এসেছিল এই ফোন। নতুন দুটি রঙের পরে এখন পাঁচটি আলাদা রঙে পাওয়া যাবে Redmi Y2। শুক্রবার থেকে নতুন দুটি রঙের স্মার্টফোন বিক্রি শুরু করবে Xiaomi।
মেজমারাইজিং ব্লু ওও স্টানিং ব্ল্যাক রঙে বাজারে এল Xiaomi Redmi Y2।
মেজমারাইজিং ব্লু ওও স্টানিং ব্ল্যাক রঙে বাজারে এল Xiaomi Redmi Y2। জুন মাসে তিনটি রঙে বাজারে এসেছিল এই ফোন। নতুন দুটি রঙের পরে এখন পাঁচটি আলাদা রঙে পাওয়া যাবে Redmi Y2। শুক্রবার থেকে নতুন দুটি রঙের স্মার্টফোন বিক্রি শুরু করবে Xiaomi। বাইরের রঙ ছাড়া ফোনের সব যন্ত্রাংশ একই থাকছে। Redmi Y2 ফোনের প্রধান আকর্ষন 16MP সেলফি ক্যামেরা, Snapdragon 625 চিপসেট আর 3080 mAh ব্যাটারি।
যদিও নতুন রঙে একই ফোন লঞ্চ করা কোম্পানির কাছে নতুন কিছু নয়। সম্প্রতি লাল রঙে বাজারে এসেছিল Xiaomi Mi A2। এছাড়াও লাল রঙে বাজারে এসেছিল Redmi Note 5 Pro। এছাড়াও চারটি আলাদা রঙে পাওয়া যায় এই স্মার্টফোন।
ভারতে 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Redmi Y2 এর দাম 9,999 টাকা। অন্যদিকে Redmi Y2 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা। শুধুমাত্র Amazon.in আর Mi.com থেকে কেনা যাবে এই সেলফি স্মার্টফোন।
ডুয়াল সিম Redmi Y2 এ রয়েছে 5.99 ইঞ্চি HD+ ডিসপ্লে। এর সাথেই ফোনের ভিতরে থাকবে Snapdragon 625 চিপসেট, 3GB/4GB RAM, 32GB/64GB স্টোরেজ। Redmi Y2 এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় আছে 12MP প্রাইমারী সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনে রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যাবহার করে একাধিক সেলফী মোড যোগ করা হয়েছে। ফেস আনলক ফিচার রয়েছে এই ফোনে।
Redmi Y2 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS আর 3.5মিমি হেডফোন জ্যাক। Redmi Y2 এ থাকবে একটি 3080mAh ব্যাটারি। কোম্পানির দাবি এই ব্যাটারিতে এক চার্জে সারা দিন চলবে Redmi Y2। নতুন এই সেলফি ফোনটির ওজন 170 গ্রাম। Redmi Y2 তে চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI 9.5 ইন্টারফেস।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Googlebook Render Leaked Again Ahead of Launch; Reveals Slim Profile