আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ঘুরতে গেলে খরচ কত? জানিয়ে দিল NASA

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে এক রাত থাকার খরচ 35,000 মার্কিন ডলার। তবে ইন্টারনেট ব্যবহারের জন্য অতিরিক্ত খরচ করতে হবে পর্যটককে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে এক গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের খরচ 50 মার্কিন ডলার।

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ঘুরতে গেলে খরচ কত? জানিয়ে দিল NASA
হাইলাইট
  • আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পর্যটক পাঠাবে NASA
  • বছরে দুই বার পর্যটক পাঠানো হবে
  • 30 দিন পর্যন্ত সেখানে থাকতে পারবেন পর্যটকরা
বিজ্ঞাপন

মহাকাশ পর্যটন সহ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রকে বাণিজ্যিক ভাবে ব্যবহার শুরু করবে NASA। আগামী শুক্রবার থেকে শুরু হবে এই কাজ। মহাকাশে থাকা এই গবেষণাগার থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যেই এই পরিষেবা শুরু হচ্ছে।

মহাকাশ কেন্দ্রে ঘুরতে যেতে কত খরচ হবে? রিটার্ন টিকিট কাটতে খরচ হবে 10 মিলিয়ান মার্কিন ডলার। সাথে প্রতি রাত থাকার খরচ 35,000 মার্কিন ডলার।

“এই প্রথম বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রকে খুলে দিচ্ছে NASA। এর আগে কখনও এই কাজ করেনি মার্কিন মহাকাশ সংস্থা।” নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে এই ঘোষনা করেছেন NASA বাণিজ্যিক অফিসার জেফ ডেউইট।

বছরে দুই বার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পর্যটক পাঠাবে  NASA। মহাকাশ যাত্রা করতে মার্কিন নাগরিকত্ব থাকা বাধ্যতামুলক নয়। এই যাত্রায় পর্যটকের প্রায় 58 মিলিয়ান মার্কিন ডলার খরচ হবে। ইতিমধ্যেই SpaceX আর Boeing এর সাথে হাত মিলিয়ে এই প্রোজেক্টে কাজ শুরু করেছে NASA।

2019 সালের শেষের দিকে SpaceX আর Boeing এর ট্রান্সপোর্ট ক্যাপসুল তৈরী শেষ হবে। এরপর পরীক্ষামুলকভাবে এই ক্যাপসুলগুলি মহাকাশে পাঠানো হবে। 2020 সালে বাণিজ্যিকভাবে পর্যটকদের মহাকাশে পাঠানো যাবে।

পর্যটকরা NASA -র স্টেশন, খাবার, জল আর জীবন দায়ী ব্যবস্থা ব্যবহারের জন্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাকে পেমেন্ট করবেন।

এক ব্যাক্তির আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে এক রাত থাকার খরচ 35,000 মার্কিন ডলার। তবে ইন্টারনেট ব্যবহারের জন্য অতিরিক্ত খরচ করতে হবে পর্যটককে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে এক গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের খরচ 50 মার্কিন ডলার।

প্রসঙ্গত 1998 সালে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র তৈরী করেছিল রাশিয়া। তবে অন্যান্য দেশের মহাকাশ গবেষকরাও এই গবেষনা কেন্দ্র ব্যবহার করেন। তবে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র মহাকাশ কেন্দ্র বেশিরভাগ মডিউল নিয়ন্ত্রণ করে।

তবে এর আগেও আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পর্যটক গিয়েছিলেন। 2001 সালে প্রথম পর্যটক হিসাবে মহাকাশ কেন্দ্রে পৌঁছেছিলেন মার্কিন ধনকুবের ডেনিস টটো। মহাকাশে যেতে মার্কিন শিল্পপতির খরচ হয়েছিল 20 মিলিয়ন মার্কিন ডলার।

যে কোন সময় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তিন থেকে ছয় জন গবেষক থাকেন। এই মুহুর্তে সেখানে রয়েছেন তিন মার্কিন, দুই রাশিয়ান ও এক কানাডার বিজ্ঞানী।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »