Facebook এ ছবি ও ভিডিওর সাথেই গান পোস্ট করবেন কীভাবে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 অক্টোবর 2018 18:13 IST
হাইলাইট
  • Facebook Stories এ ছবি বা ভিডিওর সাথেই গান পোস্ট করতে পারবেন
  • নিউজ ফিড ও প্রোফাইলেও আসছে এই ফিচার
  • "Lip Sync Live" ফিচার যোগ হচ্ছে Facebook এ

নিজেকে প্রকাশ করার নতুন উপায় নিয়ে এল Facebook। এবার Facebook এর 200 কোটি গ্রাহক Facebook Stories এ ছবি বা ভিডিওর সাথেই গান পোস্ট করতে পারবেন।

“আর News Feed এও এই ফিচার নিয়ে আসছি!” বলে এক বিবৃতিতে জানিয়েছে Facebook। এর সাথেই মার্কিন টেক জায়েন্ট জানিয়েছে প্রোফাইলের ছবির সাথেও গান যোগ করা যাবে।

Instagram এ যেভাবে ছবি ও ভিডিওর সাথে গান পোস্ট করা যায় একই ভাবে কাজ করবে Facebook এর এই ফিচার।

একটি ভিডিও বা ছবি তুলে তার উপরে ট্যাপ করে মিউজিক স্টিকার সিলেক্ট করতে হবে। সেখানে পছন্দের গান সিলেক্ট করে স্টিকার যোগ করে দিতে হবে। এই স্টিকারের জায়গা বদল করা সম্ভব। এমনকি এই স্টিকার বদলে নতুন স্টিকার লাগাতে পারবেন গ্রাহকরা।

নতুন এই ফিচারের সাথেই কোম্পানি জানিয়েছে "Lip Sync Live" ফিচার যোগ হচ্ছে। নতুন এই ফিচারে যে কোন গানের সাথে লিপ সিঙ্ক করা যাবে। গোটা বিশ্বের Facebook গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Facebook
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.