Android গ্রাহকদের জন্য এই ফিচার নিয়ে এল WhatsApp

বিজ্ঞাপন
Jagmeet Singh, আপডেট: 25 জুন 2019 09:34 IST
হাইলাইট
  • পিকচার-ইন-পিকচার মোডে উন্নতি নিয়ে এল WhatsApp
  • চ্যাটের বাইরেও ভিডিও চলবে
  • ইতিমধ্যেই iPhone এ এই ফিচার যোগ হয়েছে

আরও উন্নত হল WhatsApp এর পিকচার-ইন-পিকচার মোড

পিকচার-ইন-পিকচার মোডে উন্নতি নিয়ে এল WhatsApp। এবার চ্যাট থেকে বেরিয়ে যাওয়ার পরেও পিকচার-ইন-পিচার মোডে ভিডিও চলতে থাকবে। আপাতত শুধুমাত্র Android  গ্রাহকরা নতুন এই ফিচার ব্যবহার করতে পারবেন। তবে এখন পরীক্ষামুলকভাবে বিটা ভার্সানে এই ফিচার পৌঁছেছে।

গত বছর ডিসেম্বর মাসে WhatsApp এ পিকচার-ইন-পিকচার মোড যোগ হয়েছিল। এখনও পর্যন্ত যে চ্যাটে ভিডিও পাঠানো হয়েছে শুধুমাত্র সেই চ্যাটের মধ্যেই ছোট উইন্ডোতে এই ভিডিও চলত। ইতিমধ্যেই এক চ্যাট থেকে অন্য চ্যাটে গেলেও iPhone এ ভিডিও চলতে থাকে। এবার Android ফোনে এই ফিচার পৌঁছাল।

Advertisement

Android  ফোনে WhatsApp এর নতুন পিকচা-ইন-পিকচার মোড

WhatsApp পিকচার-ইন-পিকচার মোডে খুব সহজেই Facebook,YouTube আর Instagram লিঙ্ক চ্যাটের মধ্যে ছোট ইউন্ডোতে চালানো যাবে। WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে WhatsApp বিটা ভার্সান 2.19.177 এর হাত ধরে নতুন এই ফিচার পৌঁছেছে।

Advertisement

ইতিমধ্যেই Play Srore থেকে WhatsApp বিটা ডাউনলড করে এই ফিচার ব্যবহার করতে পারবেন। অথবা নিজের Android ফোনে APK ফাইল ইনস্টল করেও এই ফিচার ব্যবহার করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp for Android, WhatsApp
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
  2. ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
  3. Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
  4. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
  5. Airtel বাম্পার অফার আনল, একটা রিচার্জের সঙ্গে পরের মাস সম্পূর্ণ ফ্রি
  6. Flipkart দিওয়ালি সেল কালকেই শেষ, হাজার হাজার টাকা ছাড়ে ফোন কেনার শেষ সুযোগ
  7. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  8. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  9. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  10. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.