ভিডিও পাঠিয়ে চলছে হ্যাকিংয়ের চেষ্টা! সুরক্ষিত থাকতে এখনই আপডেট করুন WhatsApp

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 18 নভেম্বর 2019 11:31 IST
হাইলাইট
  • ভিডিও পাঠিয়ে চলছে হ্যাকিংয়ের চেষ্টা
  • MP4 ভিডিও পাঠিয়ে এই কাজ করা হচ্ছে
  • সুরক্ষিত থাকতে WhatsApp আপডেট করুন

MP4 ভিডিও ফাইল পাঠিয়ে Android ও iOS গ্রাহকদের WhatsApp ব্যবহার করে সাইবার অ্যাটাক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে হ্যাকাররা

WhatsApp এ কেউ MP4 ভিডিও পাঠিয়ে থাকলে ডাউনলোড করার আগে ভাবুন। সম্প্রতি MP4 ভিডিও ফাইল পাঠিয়ে Android ও iOS গ্রাহকদের WhatsApp ব্যবহার করে সাইবার অ্যাটাক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে হ্যাকাররা। এই সমস্যা থেকে রেহাই পেতে এখনই সব গ্রাহককে WhatsApp আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার gbhackers.com ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে, “অত্যন্ত ক্ষতিকারক এই সাইবার অ্যাটাক WhatsApp এর MP4  faile আননোন ব্লক কম্পোনেন্টের মাধ্যমে প্রবেশ করছে।”

ইতিমধ্যেই WhatsApp এর এই সুরক্ষা গাফিলতির কথা স্বীকার করে নিয়েছে Facebook।

ডিনাইয়াল অন সার্ভিস (DoS) আর রিমোট কোড এক্সিকিউশন (RCE) ব্যবহার করে MP4 ফাইলের এলিমেন্টাল স্ট্রিম মেটা ডেটা ব্যবহার করে এই কাজ করছে হ্যাকাররা।

সম্প্রতি WhatsApp এর মাধ্যমে ভারত সহ অন্যান্য দেশের মোট 1,400 গ্রাহককে নজরদারি করার অভিযোগ সামনে এসেছিল। সেই ঘটনার পরেই WhatsApp এর এই বিশাল সুরক্ষা গাফিলতি সামনে এল।

Advertisement

সুরক্ষার গাফিলতিকে ব্যবহার করে হ্যাকাররা যে কোন স্মার্টফোন থেকে ব্যক্তিগত তথ্য ছিনিয়ে নিতে পারবে। এছাড়াও নজরদারি করতে এই ম্যালওয়্যার ব্যবহার করা যাবে।

সম্প্রতি Android গ্রাহকদের জন্য ফিঙ্গারপ্রিন্টের সুরক্ষা নিয়ে এসেছিল WhatsApp। এই ফিচারে শুধুমাত্র গ্রাহকের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেই WhatsApp চ্যাট ওপেন করা যাবে। যদিও একের পর এক সুরক্ষায় গাফিলতি জনপ্রিয় মার্কিন মেসেজিং কোম্পানিটিকে চাপে রাখবে। CVE-2019-11931 নামের নতুন এই গাফিলতি থেকে রেহাই পএতে এখনই সহ গ্রাহকের WhatsApp আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। Android ও iOS গ্রাহকরা WhatsApp আপডেট করলে এই সমস্যার হাত থেকে রেহাই পাবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.