ইন্টারনেটকে সুস্থ রাখতে স্টেটাস ভিডিওতে লাগাম টানল WhatsApp

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 31 মার্চ 2020 09:32 IST
হাইলাইট
  • 15 সেকেন্ডের বেশি স্টেটাস ভিডিও পোস্ট করা যাবে না
  • সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে Facebook
  • ভারতের গ্রাহকদের জন্য এই নিয়ম প্রয়োজ্য হবে

WhatsApp স্টেটাসে সর্বোচ্চ 15 সেকেন্ড ভিডিও পোস্ট করা যাবে

লকডাউনের কারণে অনলাইনে কাজ করছেন গোটা দেশের মানুষ। তাই ইন্টারনেট পরিষেবাকে সুস্থ রাখতে একাধিক কোম্পানি ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি YouTube, Netflix সহ একাধিক ভিডিও স্ট্রিমিং কোম্পানি নিজেদের ভিডিও কোয়ালিটি কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। একই পথে হেঁটে এবার স্টেটাসে ভিডিও পোস্টে লাগাম টানল WhatsApp। সেখানে 15 সেকেন্ডের বেশি দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করা যাবে না। আপাতত শুধুমাত্র ভারতের গ্রাহকদের জন্য এই সময়সীমা বেঁধেছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি।

WABetaInfo ওয়েবসাইটে প্রথম এই তথ্য সামনে এসেছে। লেটেস্টে বিটা ভার্সন 2.20.107 ও লেটেস্ট স্টেবল ভার্সন 2.20.89 -এ ইতিমধ্যেই 15 সেকেন্ডের বেশি দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করা যাচ্ছে না। 15 সেকেন্ডের বেশি দৈর্ঘ্যের ভিডিও স্টেটাসে পোস্ট করার চেষ্টা করলে জানানো হচ্ছে, “আপনার স্টেটাসের ভিডিওতে প্রথম 15 সেকেন্ড দেখানো হবে।”

ভিডিওর যে কোন অংশ কেটে নেওয়া যাবে

যদিও গ্রাহক চাইলে ভিডিওর মাঝের যে কোন 15 সেকেন্ড সিলেক্ট করে স্টেটাসে পোস্ট করতে পারবেন। সেই ক্ষেত্রে স্ক্রিনের উপরে আয়তাকার বাক্সটি সরিয়ে নিতে হবে।

Advertisement

করোনায় ঘর বন্দি কয়েকশো কোটি মানুষ, বিশ্বব্যাপী হুহু করে বাড়ছে WhatsApp ব্যবহার

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

লকডাউনের সময় ইন্টারনেট পরিষেবার উপরে চাপ কমানোর জন্যই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে WhatsApp। যদিও এই বিষয়ে এখনও WhatsApp-এর তরফ থেকে কোন মন্তব্য প্রকাশ্যে আসেনি।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, Coronavirus, WhatsApp Status
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  2. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  3. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  4. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  5. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  6. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  7. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  8. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  9. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  10. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.