ডুয়াল স্টেরিও স্পিকার সহ ভারতে দুটি নতুন ট্যাবলেট লঞ্চ করল Honor

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 জুন 2019 15:44 IST
হাইলাইট
  • Honor Pad 5 (8 ইঞ্চি) তে থাকছে একটি Kirin 710 চিপসেট
  • Honor Pad 5 ( 10.1 ইঞ্চি) ট্যাবলেটের ভিতরে থাকছে Kirin 659 চিপসেট
  • আগামী মাস থেকে ভারতে এই ট্যাবলেট দুটি বিক্রি শুরু হবে

Honor Pad 5 ( 10.1 ইঞ্চি) এর দাম শুরু হচ্ছে 16,999 টাকা থেকে

ভারতে দুটি নতুন Android ট্যাবলেট লঞ্চ করেছে Huawei এর সাব ব্র্যান্ড Honor। 8 ইঞ্চি ও 10.1 ইঞ্চি ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে Honor Pad 5। আগামী মাস থেকে ভারতে এই ট্যাবলেট দুটি বিক্রি শুরু হবে। নতুন ট্যাবলেটে থাকছে FHD+ ডিসপ্লে, ডুয়াল স্টেরিও স্পিকার। একই ইভেন্টে ভারতে Honor 20, Honor 20 Pro আর Honor 20i ফোনগুলি লঞ্চ হয়েছে।

Honor Pad 5 এর দাম

8 ইঞ্চি আর 10.1 ইঞ্চি ডিসপ্লে সহ দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে Honor Pad 5। 3GB + 32GB স্টোরেজ আর 4GB + 64GB স্টোরেজ অপশনে পাওয়া যাবে Honor Pad 5। 8 ইঞ্চি ডিসপ্লে 3GB + 32GB স্টোরেজে Honor Pad 5 এর দাম 15,499 টাকা। 4GB + 64GB স্টোরেজে Honor Pad 5 (8 ইঞ্চি) এর দাম 17,499 টাকা। 10.1 ইঞ্চি ডিসপ্লে সহ 3GB + 32GB স্টোরেজে Honor Pad 5 এর দাম 16,999 টাকা। 4GB + 64GB স্টোরেজ অপশনে Honor Pad 5 (10.1 ইঞ্চি) এর দাম 18,999  টাকা।

Honor Pad 5 (8 ইঞ্চি) স্পেসিসিফিকেশন

Honor Pad 5 (8 ইঞ্চি) তে চলবে Android Pie অপারেটিং সিস্টেম। এই ট্যাবলেটে থাকছে 8 ইঞ্চি FHD+ ডিসপ্লে। Honor Pad 5 (8 ইঞ্চি) তে থাকছে একটি Kirin 710 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

Honor Pad 5 (8 ইঞ্চি) ট্যাবলেটের সামনে ও পিছনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। ট্যাবলেটের পিছনে অটোফোকাস ক্যামেরা থাকলেও সামনে থাকছে ফিক্সড ফোকাস ক্যামেরা। থাকছে ভয়েস কলিং সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS।

Honor Pad 5 ( 10.1 ইঞ্চি) স্পেসিফিকেশন

Honor Pad 5 ( 10.1 ইঞ্চি) তে চলবে Android Oreo অপারেটিং সিস্টেম। থাকছে একটি 10.1 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ট্যাবলেটের ভিতরে থাকছে Kirin 659 চিপসেট, 4GB RAM।

Advertisement

Honor Pad 5 ( 10.1 ইঞ্চি) ট্যাবলেটের পিছনে রয়েছে 8 মেগাপিক্সেল অটৈফোকাস ক্যামেরা। ট্যাবলেটের সামনে থাকছে 2 মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ক্যামেরা। থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার আর ফিনফারপ্রিন্ট সেন্সার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Honor Pad 5, Honor
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.