দুটি নতুন iPad লঞ্চ করল Apple, দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 মার্চ 2019 10:06 IST
হাইলাইট
  • iPad Air (2019) এর দাম শুরু হচ্ছে 44,900 টাকা থেকে
  • iPad mini (2019) এর দাম শুরু হচ্ছে 34,900 টাকা থেকে
  • দুটি ট্যাবলেটেই থাকবে A12 বায়োনিক চিপ

27 টি দেশে Apple.com থেকে পাওয়া যাবে iPad Air (2019) আর iPad mini (2019)

iPad লাইন আপ কে শক্ত করতে iPad Air সিরিজের নতুন ট্যাবলেট লঞ্চ করল Apple। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় কোম্পানির সদর দপ্তরে একটি 10.5 ইঞ্চি নতুন iPad Air আর নতুন iPad mini  ট্যাবলেট লঞ্চ করেছে Apple। কোম্পানি জানিয়েছে দুটি নতুন iPad এর ভিতরে থাকছে A12 বায়োনিক চিপ। থাকছে কোম্পানির রেটিনা ডিসপ্লে আর Apple Pencil সাপোর্ট। নতুন মডেল লঞ্চ হলেও গত বছর লঞ্চ হওয়া iPad গুলি বিক্রি চালিয়ে যাবে মার্কিন কোম্পানিটি।

iPad Air (2019) আর iPad mini (2019) এর দাম

ভারতে iPad Air (2019) এর দাম শুরু হচ্ছে 44,900 টাকা থেকে। Wi-Fi+সেলুলার ভার্সান iPad Air (2019) কিনতে 55,900 টাকা খরচ হবে। iPad mini (2019) এর দাম শুরু হচ্ছে 34,900 টাকা থেকে। Wi-Fi+সেলুলার ভার্সান  iPad mini (2019) কিনতে 45,900 টাকা খরচ হবে। সিলভার, স্পেস গ্রে আর গোল্ড কালারে পাওয়া যাবে নতুন iPad Air (2019) আর  iPad mini (2019)।

27 টি দেশে Apple.com থেকে পাওয়া যাবে নতুন দুটি ট্যাবলেট। শিঘ্রই ভারতে পৌঁছাবে এই দুটি মডেল। তবে ভারতে iPad Air (2019) আর  iPad mini (2019) লঞ্চের নির্দিষ্ট দিন জানায়নি Apple।

শিঘ্রই ভারতে আসছে iPad Air (2019)

Advertisement

iPad Air (2019) আর  iPad mini (2019) স্পেসিফিকেশন

iPad Air (2019) এ থাকছে একটি 10.5 ইঞ্চি LED ব্যাকলিট Retina ডিসপ্লে। iPad Air (2019) এর ভিতরে থাকছে A12 বায়োনিক চিপ। iPhone XS আর iPhone XS Max ফোনেও একই চিপ ব্যবহার হয়েছে। ছবি তোলার জন্য ট্যাবলেটের পিছনে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। সামনে থাকছে 7 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য iPad Air (2019) এ রয়েছে Wi-Fi 802.11ac (Wi-Fi 5), Bluetooth 5.0 আর LTE। তবে ফেস আইডি থাকছে না। তবে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশানের জন্য থাকছে টাচ আইডি।

Apple iPad mini (2019) এর ভিতরে থাকছে A12 বায়োনিক চিপ

Advertisement

iPad mini (2019) ট্যাবলেটে থাকছে 7.9 ইঞ্চি LED ব্যাকলিট Retina ডিসপ্লে। এই ট্যাবলেটের অন্য সব স্পেসিফিকেশন iPad Air (2019) এর সাথে এক।

এই দুটি ট্যাবলেটের সাথেই Apple Pencil আর স্মার্ট কি-বোর্ড বিক্রি করবে Apple। কোম্পানি জানিয়েছে 2018 সালের iPad এর থেকে 70 শতাংশ ভালো পারফর্মেন্স পাওয়া যাবে এই দুটি ট্যাবলেটে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful processor
  • Excellent display
  • Great form factor
  • Superb battery life
  • Bad
  • Thick bezels
  • Speakers only on one side
  • Doesn’t support 2nd-gen Apple Pencil
 
KEY SPECS
Display 7.90-inch
Front Camera 7-megapixel
Resolution 1536x2048 pixels
OS iOS 12
Storage 64GB
Rear Camera 8-megapixel
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful processor
  • Excellent display
  • Great form factor
  • Superb battery life
  • Bad
  • Thick bezels
  • Speakers only on one side
  • Doesn’t support 2nd-gen Apple Pencil
 
KEY SPECS
Display 7.90-inch
Front Camera 7-megapixel
Resolution 1536x2048 pixels
OS iOS 12
Storage 64GB
Rear Camera 8-megapixel
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.