12,000mAh ব্যাটারির Redmi ট্যাবের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, লঞ্চ হচ্ছে জানুয়ারিতে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 30 ডিসেম্বর 2025 19:05 IST
হাইলাইট
  • Redmi Pad 2 Pro 5G চলবে Snapdragon প্রসেসরে
  • ট্যাবের স্পিকার ভলিউম বুস্ট ফিচার সাপোর্ট করবে
  • Redmi Pad 2 Pro 5G আসবে Wi-Fi ও 5G ভ্যারিয়েন্টে

Redmi Pad 2 Pro 5G Indian version will be powered by the same Snapdragon 7s Gen 4 chipset

Photo Credit: Redmi

Redmi Pad 2 Pro 5G যে জানুয়ারির প্রথমে Redmi Note 15 5G এর সঙ্গে ভারতে লঞ্চ হচ্ছে, তা আগেই ঘোষণা করা হয়েছে। সংস্থা তাদের ওয়েবসাইটে আসন্ন ট্যাবলেটের একটি মাইক্রোসাইট তৈরি করেছে। সেখান থেকে জানা গিয়েছে, এই ট্যাবে 12,000mAh ব্যাটারি এবং 12.1 ইঞ্চি ডিসপ্লে থাকবে। আর এখন ট্যাবটির চিপসেটের নাম প্রকাশ হয়েছে। এর পাশাপাশি Redmi Pad 2 Pro 5G মডেলের দাম ফাঁস হয়েছে। এটি 5G ও Wi-Fi ভ্যারিয়েন্টে বিক্রি হবে। ডিভাইসটি সেপ্টেম্বরের শেষে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্ট একই স্পেসিফিকেশন ও ফিচার্স অফার করবে বলে ধারণা করা হচ্ছে।

Redmi Pad 2 Pro 5G দাম ও স্পেসিফিকেশন

টেক ব্লগার অভিষেক যাদবের X পোস্ট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, Redmi Pad 2 Pro 5G ভারতে 8 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। ট্যাবের 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের Wi-Fi ভার্সনের দাম হতে পারে 25,000 টাকা। অন্য দিকে, 5G মডেলের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 28,000 টাকা এবং 30,000 টাকা হওয়ার সম্ভাবনা।

ট্যাবের প্রথম সেল জানুয়ারি 12 অনুষ্ঠিত হতে পারে। উল্লেখ্য, Redmi Note 15 5G-এর দামও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। স্মার্টফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ-যুক্ত বেস মডেলের দাম 22,999 টাকা হতে পারে। অন্য দিকে, 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 24,999 টাকা রাখতে পারে কোম্পানি। ফাঁস হওয়া তথ্য সঠিক কিনা, তা লঞ্চের দিনই নিশ্চিত করা যাবে।

Redmi Pad 2 Pro 5G এর ভারতীয় ভার্সনে গ্লোবাল মডেলের মতো Snapdragon 7s Gen 4 ব্যবহার করা হয়েছে। এটি Dolby Atmos প্রযুক্তির কোয়াড স্পিকার সেটআপ পেয়েছে। রেডমি জানিয়েছে, ট্যাবের ভলিউম 300 শতাংশ পর্যন্ত বাড়ানো যাবে। সংস্থা দাবি করছে যে 12.1 ইঞ্চি স্ক্রিনের কোনও ট্যাবলেটে এখনও 12,000 mAh ব্যাটারি দেখা যায়নি

রেডমি তাদের মাইক্রোসাইটের মাধ্যমে নিশ্চিত করেছে, আসন্ন ট্যাবের ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট, QHD+ রেজোলিউশন, এবং Dolby Vision সাপোর্ট করবে। জানিয়ে রাখি, ডিভাইসটির গ্লোবাল ভার্সনে 33W ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে। SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যায়। ছবি ও ভিডিও চ্যাট করার জন্য সামনে এবং পিছনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Large 120Hz 2.5K display
  • Excellent battery life
  • Reliable everyday performance
  • Useful keyboard and pen support
  • Bad
  • Thick bezels around the display
  • Android 15 out of the box
  • Audio flattens at high volumes
 
KEY SPECS
Display 12.10-inch
Processor Snapdragon 7s Gen 4
Front Camera 8-megapixel
Resolution 2560x1600 pixels
RAM 6GB
OS Android
Storage 128GB
Rear Camera 8-megapixel
Battery Capacity 12,000mAh
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Itel A100 4G ভারতে 6,799 টাকায় হাজির, নেটওয়ার্ক ছাড়াই কল করার সুবিধা রয়েছে
  2. Sarvam AI: কৃত্রিম বুদ্ধিমত্তায় ভারতের বাজিমাত, দেশে তৈরি সর্বম এআই টেক্কা দিচ্ছে চ্যাটজিপিটি, জেমিনাইকে
  3. Samsung Galaxy F70e 5G খুব সস্তায় 6000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল, ছয় বছর Android আপডেট পাবে
  4. Oppo K14x 5G ফোনের দাম ও ফিচার্স লঞ্চের আগের দিন ফাঁস হয়ে গেল, সস্তায় 6500mAh ব্যাটারি ছাড়াও থাকবে
  5. Oppo Reno সিরিজের স্মার্টফোন 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে, ফ্লিপকার্টে বাম্পার ডিসকাউন্ট
  6. Vivo V70 ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, 50MP সেলফি ক্যামেরা ও 6500mAh ব্যাটারি থাকছে
  7. Xiaomi 17T Pro স্মার্টফোনের ফিচার্স লিক হল, 8500mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং থাকতে পারে
  8. Brave Ark: বড় টাচস্ক্রিন ও 14550mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল Android PC, দাম জেনে নিন
  9. YouTube: ইংরেজি বুঝতে সমস্যা? এবার ইউটিউবে বাংলা ও হিন্দি সহ 27টি ভাষায় অনুবাদ করা যাবে সমস্ত ভিডিও
  10. iPhone 17e: অ্যাপলের সবচেয়ে সস্তা আইফোনের লঞ্চের তারিখ ফাঁস, বাজারে আসছে ফেব্রুয়ারিতে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.