নতুন প্রিপেড প্ল্যানের সঙ্গে আকর্ষনীয় সুবিধা দিচ্ছে Airtel

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 জানুয়ারী 2020 12:06 IST
হাইলাইট
  • 179 টাকা প্ল্যানের সাথে বিনামূল্যে পাওয়া যাবে Wynk Music
  • সঙ্গে বিনামূল্যে জীবন বিমার সুবিধা থাকছে
  • 18 থেকে 54 বছর বয়সের গ্রাহকরা এই বিমার সুবিধা পাবেন

Bharti AXA Life এর সাথে হাত মিলিয়ে নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে Airtel

179 টাকা দামের নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Airtel। এই প্ল্যানের গ্রাহকরা 2 লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমার সুবিধা পাবেন। Bharti AXA Life এর সাথে হাত মিলিয়ে নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে Airtel। এর আগেও প্রিপেড প্ল্যানের সাথে গ্রাহকদের জীবন বিমার সুবিধা দিয়েছিল কোম্পানিটি। জানুয়ারি মাসের শুরুতে 279 টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল Airtel। সেই প্ল্যানের সাথে ছিল 4 লক্ষ টাকার জীবন বিমা।

179 টাকা প্রিপেড প্ল্যানের সাথে মোট 2GB ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে মোট 300 টি এসএমএস আর আনলিমিটেড লোকাল, ন্যাশানল ও রোমিং কল করার সুবিধা। 179 টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানের গ্রাহকরা বিনামূল্যে Wynk Music ও Airtel Xstream অ্যাপ ব্যবহার করতে পারবেন।

179 টাকা প্রিপেড প্ল্যান গ্রাহকদের 2 লক্ষ টাকার জীবন বিমার সুবিধা দেবে Bharti AXA Life। 18-54 বছর বয়সের Airtel গ্রাহকরা 179 টাকা প্রিপেড রিচার্জ করলে জীবন বিমার সুবিধা পাবেন। এই বিমা শুরুর জন্য অতিরিক্ত কোন কাগজপত্র দেখানোর প্রয়োজন হবে না। রিচার্জ করলেই বিমার সুবিধা পাওয়া যাবে।

কোম্পানির যে কোন রিটেল স্টোর অথবা Airtel Thanks অ্যাপ থেকে বিমার রেজিস্ট্রেশন করা যাবে। ছোট শহর ও গ্রামীণ ভারতের গ্রাহকদের কথা মাথায় রেখেই 179 টাকা প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হয়েছে Airtel।

জানুয়ারি মাসের শুরুতে আরও দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হয়েছিল Airtel। 279 টাকা আর 379 টাকা প্রিপেড প্ল্যানে থাকছে 84 দিন পর্যন্ত ভ্যালিডিটি। সাথে থাকছে হাই স্পিড ডেটা আর এসএমএসের সুবিধা। এছাড়াও Wynk Music আর Xstream অ্যাপ সাবস্ক্রিপশন বিনামূল্যে ব্যবহার করা যাবে। 279 টাকা প্রিপেড প্ল্যানে 4 লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমা দেবে HDFC Life। সম্প্রতি গোটা দেশে প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছিল নতুন দিল্লির কোম্পানিটি। এবার 279 টাকা আর 379 টাকা দামের প্রিপেড প্ল্যান আনল কোম্পানি।

Advertisement

Airtel ওয়েবসাইটে জানানো হয়েছে 279 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে থাকছে দিনে 100 এসএমএস ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের সাথে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা থাকছে। HDFC Life এর সাথে এই প্ল্যানের গ্রাহকদের জীবন বিমার সুবিধা দেবে  Airtel। সাথ চার সপ্তাহের Shaw Academy সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। FASTag কিনলে মিলবে 100 টাকা ক্যাশব্যাক।

279 টাকা প্ল্যানের সাথেই 379 টাকা প্ল্যানের সাথে 6GB ডেটা পাওয়া যাবে। সাথে থাকছে 900 এসএমএস, আর আনলিমিটেড ভয়েস কল। 379 টাকা Airtel প্রিপেড প্ল্যানের বৈধতা 84 দিন। সাথে থাকছে Shaw Academy, Wynk Music আর Airtel Xstream সাবস্ক্রিপশন। FASTag কিনলে মিলবে 100 টাকা ক্যাশব্যাক।

Advertisement

আরও পড়ুন:

আনলিমিটেড কল, হাই স্পিড ডেটা সহ একধিক নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone

নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে! যুগান্তকারী ফিচার নিয়ে এল Jio

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  2. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  3. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  4. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  5. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  6. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  7. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  8. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  9. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  10. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.