নতুন গ্রাহকদের জন্য অবিশ্বাস্য অফার নিয়ে এল Airtel 4G Hotspot

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 16 অগাস্ট 2019 18:14 IST
হাইলাইট
  • শুধুমাত্র নতুন গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন
  • কোম্পানির ওয়েবসাইটে এই অফার দেখা গিয়েছে
  • পোস্টপেটে 1,000 টাকা ক্যাশব্যাক দিচ্ছে কোম্পানি

Airtel 4G Hotspot এর দাম 2,000 টাকা

নতুন Airtel 4G Hotspot গ্রাহকদের জন্য অবিশ্বাস্য প্ল্যান নিয়ে এল কোম্পানি। নতুন অফারে 224 দিন প্রতিদিন  1.5GB ডেটা ব্যবহার করতে পারবেন নতুন গ্রাহকরা। আপাতত শুধুমাত্র প্রিপেড গ্রাহকদের জন্য এই অফার নিয়ে এসেছে গুরুগ্রামের কোম্পানিটি। JioFi এর সাথে প্রতিযোগিতায় নতুন এই প্ল্যান নিয়ে হাজির হয়েছে  Airtel।

কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে এই প্ল্যানে নতুন Airtel 4G Hotspot গ্রাহকরা দিনে 1.5GB ডেটা ব্যবহার করতে পারবেন। নতুন প্ল্যানের ভ্যালিডিটি 224 দিন। সিম কার্ডে Airtel 4G Hotspot ডিভাইসে ব্যবহারের  48 ঘন্টার মধ্যে এই প্ল্যান শুরু হয়ে যাবে।

Advertisement

“Airtel 4G Hotspot ডিভাইসে সিম কার্ড ব্যবহার করলে এই অফার শুরু হবে। একটি ডিভাইস থেকে একটি মাত্র সিম কার্ডে এই অফার শুরু করা যাবে।” কোম্পানির ওয়েবসাইটে জানিয়েছে Airtel।

তবে নির্দিষ্ট কোন রিচার্জের সাথেই এই অফারের সুবিধা পাওয়া যাবে কি না জানা যায়নি। ইতিমধ্যেই এই বিষয়ে আমরা Airtel কে জিজ্ঞাসা করেছিল এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

Telecom Talk ওয়েবসাইটে প্রথম এই অফারের খবর সামনে এসেছে। মে মাসে Airtel 4G Hotspot গ্রাহকদের দিনে 1.5 GB ডেটা দিতে শুরু করেছিল কোম্পানি। তবে সেই প্ল্যানের ভ্যালিডিটি ছিল 84 দিন। জুলাই মাসে পোস্টপেড গ্রাহকদের 1,000 টাকা ক্যাশব্যাক দিতে শুরু করেছিল Airtel। Airtel 4G Hotspot এর সাথে 399 টাকা আর 499 টাকা পোস্টপেড প্ল্যানে এই অফার পাওয়া যাচ্ছিল। Airtel 4G Hotspot এর দাম 2,000 টাকা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Airtel 4G Hotspot, Airtel, Bharti Airtel
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.