অবিশ্বাস্য দামে 28 দিন ভ্যালিডিটি দিচ্ছে Airtel

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 ডিসেম্বর 2018 12:21 IST
হাইলাইট
  • প্রিপেড গ্রাহকদের ভ্যালিডিটি বাড়াতে নতুন রিচার্জ প্যাক নিয়ে এল Airtel
  • মাত্র 23 টাকা রিচার্জ করে 28 দিন ভ্যালিডিটি বাড়িয়ে নেওয়া যাবে
  • লোকাল ও ন্যাশানাল কল করতে খরচ হবে 2.5 পয়সা প্রতি সেকেন্ড

মাত্র 23 টাকা রিচার্জ করে 28 দিন ভ্যালিডিটি বাড়িয়ে নিতে পারবেন Airtel গ্রাহকরা

প্রিপেড গ্রাহকদের ভ্যালিডিটি বাড়াতে নতুন রিচার্জ প্যাক নিয়ে এল Airtel। এবার মাত্র 23 টাকা রিচার্জ করে 28 দিন ভ্যালিডিটি বাড়িয়ে নিতে পারবেন ভারতের এক নম্বর টেলিকম কোম্পানির গ্রাহকরা। কোম্পানির ‘স্মার্ট রিচার্জ' পোর্টফোলিওতে নতুন এই প্ল্যান ভাউচার 23 লঞ্চ হয়েছে। তবে এই রিচার্জে কোন ডাটা বা ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে না। শুধুমাত্র ভ্যালিডিটি বাড়বে। প্রতি গ্রাহকের কাছে গড় মুনাফার পরিমান বাড়াতে নতুন এই প্ল্যান লঞ্চ করেছে Airtel।

আরও পড়ুন: Airtel পোস্টপেড রেফারালে পাওয়া যাচ্ছে 1,500 টাকা ছাড়

নতুন এই রিচার্জে লোকাল ও ন্যাশানাল কল করতে খরচ হবে 2.5 পয়সা প্রতি সেকেন্ড। এর সাথেই লোকাল SMS করতে 1 টাকা আর ন্যাশানাল SMS করতে 1.5 টাকা খরচ হবে। নতুন এই রিচার্জ প্যাকের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানের সাথে কোন ডাটা ব্যবহারের সুবিধা পাওয়া যাবে না। এই প্ল্যানের সাথে অতিরিক্ত ডাটা প্যাক কিনে বা মেন ব্যালেন্স থেকে টাকা খরচ করে ডাটা ব্যবহার করা যাবে। এছাড়াও এই প্ল্যানের সাথে পাওয়া যাবে না কোন টকটাইম।

আরও পড়ুন: ঘাড়ে নিঃশ্বাস ফেলছে Jio, প্রবল চাপে Airtel

 

Airtel.in আর MyAirtel অ্যাপ থেকে 29 টাকা রিচার্জ করা যাবে। সম্প্রতি একাধিক কম্বো প্যাক লঞ্চ করেছিল Airtel। 35 টাকা রিচার্জে 26.66 টাকা টকটাইম পাওয়া যাবে। লোকাল, ন্যাশানাল ও রোমিং কলে প্রতি সেকেন্ডে 1 পয়সা খরচ হবে। এর সাথেই 28 দিনের ভ্যালিডি পাওয়া যাবে এই প্ল্যানে। 35 টাকার প্ল্যানে গ্রাহকরা 100MB ডাটা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

এই প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন। এই প্ল্যানে গ্রাহক 65 টাকার ফুল টকটাইম পাবেন। সব কলে সেকেন্ডে 1 পয়সা খরচ হবে। সাথে পাওয়া যাবে 200MB ডাটা।

95 টাকার প্ল্যানে গ্রাহক 95 টাকা টকটাইম পাবেন। এই প্ল্যানে কল করতে দুই সেকেন্ডে এক পয়সা খরচ হবে। এর সাথেই গ্রাহকর বিনামূল্যে 500MB ডাটা ব্যবহহার করতে পারবেন। 95 টাকার এই প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Bharti Airtel, Airtel
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.