এক বছর রিচার্জ ভুলে যান, Airtel এর এই প্ল্যানে 365 দিন যত খুশি কলিং, দিনে 2GB ডেটা, ও ফ্রি OTT

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 15 জানুয়ারী 2026 11:49 IST
হাইলাইট
  • Airtel এর এই প্ল্যানে দৈনিক 2 জিবি ডেটা ব্যবহার করা যাবে
  • বার্ষিক 17,000 টাকার AI পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে মিলবে
  • এই প্ল্যানে Airtel Xtreme Play এর ফ্রি অ্যাক্সেস অর্ন্তভুক্ত আছে

This Airtel plan offers daily 2GB data for 365 days

Photo Credit: Airtel

বর্তমানে একটি রিচার্জ প্ল্যানের সমস্ত বেনিফিট পেতে কমপক্ষে প্রতি মাসে প্রায় 300 টাকা খরচ হয়, তা সে Jio হোক বা Airtel অথবা Vi। তার নিচে এমন প্ল্যান খুব কম রয়েছে যেগুলি 28 দিন কিংবা গোটা মাসের জন্য দৈনিক বেশি ডেটা সরবরাহ করে। ফলে শুধু আনলিমিটেড কথা বলার সুবিধা পেয়ে গ্রাহকরা সন্তুষ্ট থাকতে পারছেন না। কিন্তু টেলিকম কোম্পানিদের ঝুলিতে এমন কিছু রিচার্জ প্ল্যান আছে, যেগুলি একবার রিচার্জ করলে পুরো এক বছর আর এক টাকাও খরচ করার প্রয়োজন হয় না। আবার তার সাথে ফ্রি OTT ও AI পরিষেবাও অর্ন্তভুক্ত থাকে। আজ আমরা পাঠকদের Airtel সংস্থার 365 দিন ভ্যালিডিটির এমনই একটি চমৎকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের সন্ধান দেবো।

Airtel 365 দিনের রিচার্জ প্ল্যানের বেনিফিট

গোটা বছর আনলিমিটেড কলিং ও প্রতিদিন 2 জিবি ডেটা

এয়ারটেল 3,599 টাকার যে বার্ষিক রিচার্জ প্ল্যান অফার করে, তা গোটা বছরের (365 দিন) জন্য লোকাল এবং এসটিডি নম্বরে যত খুশি কথা বলতে দেয়। গ্রাহকরা প্রতি দিন 2 জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা ব্যবহার করতে পারবেন। ডেইলি কোটা শেষ হয়ে গেলেও নেট পরিষেবা বন্ধ হবে না। তখন গতি কমে 64kbps-এ নেমে আসবে। এই প্ল্যানে দৈনিক 100টি ফ্রি SMS পাঠানো যাবে। এই প্ল্যানটি Airtel Thanks অ্যাপ বা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিচার্জ করা যাবে।

Advertisement

Airtel Xtreme Play

3,599 টাকার প্ল্যানের সাথে এয়ারটেলের এক্সট্রিম প্লে পরিষেবার অ্যাক্সেস পাবে গ্রাহকরা। এই প্ল্যানের মাধ্যমে সিনেমা, টিভি শো, ও লাইভ টিভি উপভোগ করা যাবে। পাশাপাশি এতে একাধিক OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে SonyLiv (ফ্রি ভার্সন), Amazon MX Player, Vrott, Chana Jor, Runn TV, এবং Distro TV।

Perplexity Pro AI

এয়ারটেলের 3,599 টাকার অ্যানুয়াল প্ল্যানে রিচার্জ করলে পারপ্লেক্সিটি প্রো এআই সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে, যা 12 মাস ভ্যালিড থাকবে। সংস্থার দাবি, এই সুবিধা আলাদা নিতে গেলে বছরে 17,000 টাকা খরচ হয়। অর্থাৎ এয়ারটেল গ্রাহকরা 17,000 টাকার পরিষেবা ফ্রি-তে পাচ্ছেন। উল্লেখ্য, পারপ্লেক্সিটি হল গুগলের মতো একটি সার্চ ইঞ্জিন। এটি চ্যাটজিপিটি ও জেমিনাই-এর মতো জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করে উপযোগী সার্চ রেজাল্ট প্রদান করে।

ফ্রি Hellotunes

এয়ারটেল গ্রাহকরা এই প্ল্যানের সঙ্গে ফ্রি হ্যালোটিউন সুবিধাও পাবেন। এটি 30 দিনের জন্য আপনার পছন্দের যে কোনও হ্যালোটিউন পুরো বিনামূল্যে সেট করার সুবিধা প্রদান করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার
  2. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
  3. 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
  4. Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
  5. Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
  6. Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
  7. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  8. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  9. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  10. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.