Airtel-এর এই প্ল্যানে প্রতিদিন 4GB ডেটা, আনলিমিটেড কলিং, দাম Jio, Vi-এর চেয়ে কম

এয়ারটেলের 449 টাকার প্ল্যানে প্রতিদিন 4 জিবি ডেটা ব্যবহার করা যায়। ফলে ইউটিউবে ভিডিও দেখা এবং সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করতে ইন্টারনেটের অভাব হবে না। এছাড়াও, এতে একাধিক OTT প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। তাই ব্যবহারকারীরা এক্সট্রা খরচ ছাড়াই প্রিমিয়াম কনটেন্ট উপভোগ করতে পারবে। চলুন দেখে নিই এই ভ্যালু ফর মানি প্ল্যানে আর কী কী সুবিধা আছে।

Airtel-এর এই প্ল্যানে প্রতিদিন 4GB ডেটা, আনলিমিটেড কলিং, দাম Jio, Vi-এর চেয়ে কম

Photo Credit: Airtel

Airtel has a 28 days plan which offers an quite extensive benefits

হাইলাইট
  • Airtel তাদের এই প্ল্যানে দৈনিক 4 জিবি ডেটা অফার করছে
  • প্ল্যানে 28 দিনের JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে
  • এই প্ল্যানে ইউজারদের গুগল ওয়ানে 30 জিবি ক্লাউড স্টোরেজ দেওয়া হয়
বিজ্ঞাপন

Airtel তাদের গ্রাহকদের জন্য একাধিক প্রিপেইড প্ল্যান অফার করে। সেগুলোর মধ্যে একটি রিচার্জ প্যাকে এত সমস্ত সুবিধা আছে যে বলে শেষ করা যাবে না। এটি Jio ও Vodafone Idea (Vi)-এর তুলনায় কম দামে দারুণ বেনিফিট প্রদান করে। এই প্ল্যানে প্রতিদিন 4 জিবি ডেটা ব্যবহার করা যায়। ফলে ইউটিউবে ভিডিও দেখা এবং সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করতে ইন্টারনেটের অভাব হবে না। এছাড়াও, এতে একাধিক OTT প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। তাই ব্যবহারকারীরা এক্সট্রা খরচ ছাড়াই প্রিমিয়াম কনটেন্ট উপভোগ করতে পারবে। চলুন দেখে নিই Airtel-এর এই ভ্যালু ফর মানি প্ল্যানের দাম কত এবং কী কী সুবিধা আছে।

Airtel-এর 449 টাকার প্রিপেইড প্ল্যানের বেনিফিট

এয়ারটেলের যে প্রিপেইড প্ল্যানের কথা বলছি, তার দাম 449 টাকা৷ এটি 28 দিন ভ্যালিডিটির সাথে আসে এবং দৈনিক 4 জিবি 5G ডেটা অফার করে। চার সপ্তাহের হিসেবে মোট 112 জিবি ডেটা পাওয়া যাবে। গ্রাহকরা দেশের যে কোনও নম্বরে প্রতিদিন আনলিমিটেড ভয়েস কল করতে পারবে। যারা বেশি ভিডিও দেখেন বা ফোনে গেম খেলতে পছন্দ করেন, তাদের জন্য প্ল্যানটি উপযুক্ত।

এয়ারটেল তাদের প্ল্যানটিতে প্রতিদিন 100টি SMS বিনামূল্যে পাঠানোর সুবিধা দেয়। তবে ডেইলি কোটা অতিক্রম করলে লোকাল এসএমএস পিছু 1 টাকা খরচ হবে। আবার দৈনিক 4 জিবির বেশি ডেটা ব্যবহার করলে ইন্টারনেটের স্পিড 64 Kbps-এ নেমে আসবে। এবার প্ল্যানটির অতিরিক্ত সুবিধাগুলির প্রসঙ্গে আসা যাক।

449 টাকার প্ল্যানে 28 দিনের JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে। লাইভ ম্যাচ, সিনেমা, এক্সক্লুসিভ হটস্টার স্পেশালস ও আরও ক্যাটেগরির ভিডিও নিখরচায় উপভোগ করা যাবে। এয়ারটেল 6 মাসের জন্য Apple Music সাবস্ক্রিপশনও দিচ্ছে। গ্রাহকরা 100 মিলিয়নের বেশি সঙ্গীত বিজ্ঞাপনের ঝামেলা ছাড়াই শুনতে পারবে।

Airtel তাদের Xtreme Play পরিষেবার মাধ্যমে Sony LIV, Lionsgate Play, Hoichoi, এবং SunNxt সহ কুড়িটি OTT অ্যাপে ফ্রি অ্যাক্সেস দিচ্ছে। এছাড়াও, ক্রেতারা পাচ্ছে ফ্রি হ্যালোটিউনস, যার মাধ্যমে 30 দিন অন্তর অন্তর নতুন কলারটিউন সেট করা যাবে। গুগল ওয়ানে 30 জিবি ক্লাউড স্টোরেজ মিলবে। ফলে ফোনের মেমরি ভর্তি হয়ে গেলেও চিন্তা থাকবে না। এখানেই কিন্তু শেষ নয়।

এয়ারটেলের এই প্ল্যানে Adobe Express Premium অর্ন্তভুক্ত আছে, যার বার্ষিক পরিষেবা নিতে প্রায় 4,000 টাকা খরচ হয়। কিন্তু এখন নিখরচায় মিলবে। এই সাবস্ক্রিপশনে 30 হাজারের বেশি প্রফেশনাল ফ্রন্ট, এবং ওয়াটারমার্ক ছাড়াই ছবি এক্সপোর্ট করার সুবিধা আছে। এটি হাজার হাজার ডিজাইন টেমপ্লেটের অ্যাক্সেস দেবে, যার মধ্যে ভারতীয় উৎসব, বিয়ে, এবং লোকাল ব্যবসার জন্য বিশেষভাবে তৈরি টেমপ্লেট আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »