অবিশ্বাস্য দামে 200GB ডেটা দিচ্ছে BSNL

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 অক্টোবর 2019 15:26 IST
হাইলাইট
  • নতুন প্ল্যানে 180 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে
  • সাথে থাকছে 200GB ডেটা
  • 15 নভেম্বরের আগে রিচার্জ করতে হবে

নতুন ডেটা প্ল্যান লঞ্চ করল BSNL

প্রিপেডে লম্বা ভ্যালিডিটির নতুন প্ল্যান নিয়ে এল BSNL। 698 টাকার নতুন প্ল্যানে 180 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। নতুন প্ল্যানে BSNL প্রিপেড গ্রাহকরা মোট 200GB ডেটা ব্যবহার করতে পারবেন। আপাতত নির্বাচিত সার্কেলের গ্রাহকরা 698 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন। যদিও এই প্ল্যানের সাথে শুধুমাত্র ডেটা ব্যবহার করা যাবে। কোন ভয়েস কল বা এসএমএস করার সুবিধা থাকছে না। যে সন গ্রাহক শুধুমাত্র ডেটা ব্যবহারের কথা ভাবছেন তাদের জন্য নতুন এই প্ল্যান নিয়ে হাজির হয়েছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি।

698 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে BSNL 

ইতিমধ্যেই BSNL ওয়েবসাইটে 698 টাকা প্ল্যান দেখা গিয়েছে। এই প্ল্যানের সাথে 200GB ডেটা পাবেন BSNL প্রিপেড গ্রাহকরা। আগেই জানানো হয়েছে এই প্ল্যানের সাথে কোন ভয়েস কল অথবা এসএমএস এর সুবিধা পাওয়া যাবে না। এখন শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। Telecom Talk ওয়েবসাইটে প্রথম 698 টাকা BSNL প্রিপেড প্ল্যানের খবর সামনে এসেছে। 698 টাকা প্ল্যান ব্যবহার করতে 15 নভেম্বরের আগে রিচার্জ করতে হবে।

100 টাকার কম দামে ছয় মাস ভ্যালিডিটি দিচ্ছে BSNL, আর কী সুবিধা পাওয়া যাচ্ছে?

এছাড়াও সম্প্রতি 429 টাকা প্রিপেড প্ল্যানে প্রতিদিন 1.5GB অতিরিক্ত ডেটা দিতে শুরু করেছে BSNL। 429 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 81 দিন। আগে এই প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যেত। এবার 429 টাকা প্রিপেড রিচার্জে BSNL গ্রাহকরা দিনে 2.5GB ডেটা ব্যবহার করতে পারবেন। অক্টোবর মাসের মধ্যে রিচার্জ করলে 429 টাকা প্ল্যানে এই সুবিধা পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, BSNL Rs 698 Prepaid Plan
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  2. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  3. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  4. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  5. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  6. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  7. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  8. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  9. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  10. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.