100 টাকার কম দামে ছয় মাস ভ্যালিডিটি দিচ্ছে BSNL, আর কী সুবিধা পাওয়া যাচ্ছে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 অক্টোবর 2019 08:10 IST
হাইলাইট
  • আরও 90 দিন 96 টাকা প্ল্যান রিচার্জ করা যাবে
  • আনলিমিটেড কলের পরিবর্তে দিনে 250 মিনিট কল করা যাবে
  • 180 দিন ইনকামিং কলের সুবিধা পাওয়া যাবে

96 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 180 দিন

96 টাকার প্রিপেড প্ল্যান ফিরিয়ে আনলো ভারত সঞ্চার নিগম লিমিটেড। আরও 90 দিন এই অফার চলবে। 96 টাকা প্রিপেড প্ল্যানের সাথে গ্রাহকরা দিনে 250 মিনিট লোকাল, ন্যাশানাল আর রোমিং কল করতে পারবেন। এছাড়াও 118 টাকা আর 153 টাকা প্ল্যানে পরিবর্তন এনেছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি।

Samsung Anniversary Sale: জনপ্রিয় স্মার্টফোনে মিলছে 50 শতাংশ পর্যন্ত ছাড়

জুলাই মাসে প্রথম 96 টাকা প্ল্যান লঞ্চ করেছিল BSNL। লঞ্চের সময় এই প্ল্যানের সাথে 21 দিন আনলিমিটেড কল আর দিনে 100 টাকা এসএমএস এর সুবিধা পাওয়া যেত। এর সাথেই ছিল 180 দিন ইনকামিং কল। 5 অক্টোবরের আগে এই রিচার্জ করলে অফারের সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছিল BSNL। আরও 90 দিন এই অফার চলবে। তবে এবার রিচার্জ করলে 21 দিন আনলিমিটেড কলের পরিবর্তে দিনে 250 মিনিট কল করা যাবে। প্ল্যানের অন্য সব সুবিধা একই থাকছে।

21 দিনের পরে বিনামূল্যে কল করার সুবিধা শেষ হলে কল করার সময় সাধারন কল রেট দিতে হবে। 96 টাকা প্ল্যানের বৈধতা বাড়ানোর সাথেই 118 টাকা আর 153 টাকা প্ল্যানে পরিবর্তন এনেছে কোম্পানি।

64MP ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ আগামী সপ্তাহে আসছে Realme X2 Pro: ফিচারগুলি দেখে নিন

118 টাকা প্ল্যানে দিনে 500 MB ডেটা আর 250 মিনিট কল করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। 250 টাকা প্ল্যানেও দিনে 250 মিনিট কলিং আর 500 MB ডেটা পাওয়া যাবে। এই দুই প্ল্যানের দৈনিক ডেটা ব্যবহারের সীমা অতিক্রম করলে ইন্টারনেট স্পিড কমে 40 kbps হয়ে যাবে।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, BSNL PV96
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  2. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  3. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  4. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  5. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  6. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  7. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  8. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  9. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  10. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.