BSNL Freedom 2.0 অফারে নতুন BSNL গ্রাহকরা 1 টাকা দিয়ে ফ্রি সিম, দৈনিক ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, ও SMS বেনিফিট পাবেন।
Photo Credit: BSNL
You can get unlimited calls and daily data on BSNL for just Rs. 1
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) দেশের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্পেশাল অফার নিয়ে হাজির হয়েছে। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি পুনরায় তাদের 1 টাকার বিশেষ রিচার্জ প্ল্যান চালু করেছে, যাকে বলা হচ্ছে Freedom 2.0 স্কিম। এই অফারে নতুন BSNL গ্রাহকরা ফ্রি সিম, 24 দিন ধরে দৈনিক ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, এবং SMS বেনিফিট পাবেন। সেপ্টেম্বর 12 পর্যন্ত মাত্র 1 টাকা দিয়ে সুবিধাগুলি পাবে গ্রাহকরা। এছাড়াও, BSNL তাদের একটি সস্তা বার্ষিক প্রিপেইড প্ল্যানে অতিরিক্ত ভ্যালিডিটি এবং 200 Mbps হাই-স্পিড ফাইবার ব্রডব্যান্ড কানেকশনে ছাড়ের ঘোষণা করেছে।
বিএসএনএল-এর ফ্রিডম 2.0 অফারের অধীনে নতুন গ্রাহকদের মাত্র 1 টাকায় সিম দেওয়া হবে। অফারটি আগস্ট 12 থেকে সেপ্টেম্বর 12 পর্যন্ত ভ্যালিড থাকবে। নতুন কানেকশনের সঙ্গে যত খুশি ফোনে কথা, প্রতিদিন 1 জিবি ডেটা, ও 100টি এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে। এই সমস্ত বেনিফিট 24 দিন চালু থাকবে।
অফারটি BSNL কাস্টমার সার্ভিস সেন্টার বা অনুমোদিত রিটেলারের কাছে গিয়ে ক্লেইম করতে হবে। KYC সম্পূর্ণ করার পর সিম কার্ড দেওয়া হবে। তারপর সেটি 1 টাকার প্ল্যানে চালু করতে হবে। অ্যাক্টিভেশন সম্পূর্ণ হওয়ার সাথে সাথে পরবর্তী 24 দিনের জন্য সমস্ত সুবিধা উপভোগ করা যাবে।
বিএসএনএল তাদের 2,399 রিচার্জ প্ল্যানে 47 দিন অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে। ফলে মোট 412 দিন প্ল্যান চালু থাকবে। এটি প্রতিদিন 2 জিবি ডেটা, 100টি SMS, এবং আনলিমিটেড কলিং অফার করে।
BSNL তাদের 200 Mbps হাই-স্পিড ফাইবার ব্রডব্যান্ড কানেকশনে 88 টাকা ছাড় দিচ্ছে। নতুন গ্রাহকরা প্রথম ছয় মাস 1,199 টাকার পরিবর্তে 1,111 টাকায় প্ল্যান উপভোগ করতে পারবে। এটি 24 x 7 দেশের যে কোনও নম্বরে আনলিমিটেড কল ও 5,000 জিবি ডেটা অফার করে। এছাড়াও, এতে JioHotstar, Sony LIV, ও Z5-সহ 27টি OTT প্ল্যাটফর্ম অর্ন্তভুক্ত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Microsoft Announces $50 Xbox Nano Controller, Launch Set for Next Month
Samsung Galaxy A38 5G Rear Camera Specifications Leaked; May Feature Same Sensors as Galaxy A37
Oppo Find X10 Pro Max Confirmed to Launch in India as First Phone With a Triple 200-Megapixel Camera System