Jio Fiber এফেক্ট: 777 টাকা ব্রডব্যান্ড প্ল্যানে কী সুবিধা দিচ্ছে BSNL?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 সেপ্টেম্বর 2019 16:13 IST
হাইলাইট
  • 777 টাকা ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানে মাসে 500 GB ডেটা ব্যবহার করা যাবে
  • কানেকশন স্পিড 50Mbps
  • 699 টাকা থেকে JioFiber এর প্ল্যান শুরু হচ্ছে

777 টাকা ব্রডব্যান্ড প্ল্যান ফিরিয়ে আনলো BSNL

জুলাই মাসে ব্রডব্যান্ড প্ল্যান ঢেলে সাজিয়েছিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। তখন 777 টাকা প্ল্যান বন্ধ করে 849 টাকা প্ল্যান লঞ্চ করেছিল রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। সম্প্রতি ভারতে Jio Fiber পরিষেবা শুরু হয়েছে 699 টাকা থেকে Jio Fiber এর প্ল্যান শুরু হচ্ছে। চাপের মুখে এবার 777 টাকা ব্রডব্যান্ড প্ল্যান ফিরিয়ে আনলো BSNL।

BSNL ফাইবার ব্রডব্যান্ড কানেকশনে 777 টাকা প্ল্যান ফিরে এসেছে। 777 টাকা ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানে 50 Mbps স্পিডে মাসে 500 GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন। মাসিক ডেটার পরিমান শেষ হলে ইন্টারনেট স্পিড কমে 2Mbps হয়ে যাবে। Telecom Talk ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে আগামী ছয় মাস BSNL ফাইবার ব্রডব্যান্ড গ্রাহকরা 777 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবে।

ছয় মাসের পর 849 টাকা প্ল্যানে ফিরে যেতে হবে গ্রাহককে। তখন 849 টাকায় মাসে 600 GB ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহক। কানেকডন স্পিড 50 Mbps থাকবে। অন্দামান নিকোবর সার্কেল ছাড়া দেশের সব সার্কেলের BSNL ফাইবার ব্রডব্যান্ড গ্রাহকরা 777 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন।

Jio Fiber এর সাথে টেক্কা দিতেই 777 টাকা প্ল্যান সীমিত সময়ের জন্য ফিরিয়ে এনেছে BSNL। Jio Fiber এর বেসিক প্ল্যান ব্যবহারে মাসে 699 টাকা খরচ হবে। এই প্ল্যানে 100 Mbps স্পিডে মাসে 100 GB ডেটা ব্যবহার করা যাবে। প্রথম ছয় মাস এর সাথে অতিরিক্ত 50GB ডেটা বিনামূল্যে পাওয়া যাবে। ডেটা লিমিট শেষ হলে ইন্টারনেট স্পিড কমে 1Mbps হবে। এর সাথে থাকছে বিনামূল্যে ভয়েক কলিং, টিভি কলিং, ক্লাউন্ড গেমিং, হোম নেটওয়ার্কিং আর পাঁচটি ডিভাইসে নর্টন অ্যান্টিভাইরাস ব্যবহারের সুবিধা। 1Gbps স্পিডে Jio Fiber এর সবথেকে দামী প্ল্যান ব্যবহার করতে মাসে 8,499 টাকা খরচ হবে। 5 সেপ্টেম্বর ছয়টি প্রইপেড প্ল্যান সহ বাণিজ্যিকভাবে লঞ্চ হয়েছে Jio Fiber পরিষেবা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, BSNL Bharat Fiber, JioFiber, Jio, Jio Fiber
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  2. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  3. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  4. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  5. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  6. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  7. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  8. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  9. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  10. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.