জিও-এয়ারেটেলের ঘুম কেড়ে প্ল্যানের দাম কমাল BSNL, নতুন গ্রাহকদের এক মাস ফ্রি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 29 অগাস্ট 2025 21:36 IST
হাইলাইট
  • BSNL এর 499 টাকা এবং 499 টাকার ভারত ফাইবার প্ল্যানে ছাড়
  • উভয় প্ল্যানে তিন মাসের জন্য প্রতি মাসে 399 টাকা খরচ হবে
  • নতুন BSNL গ্রাহকরা প্রথম মাস বিনামূল্যে পরিষেবা পাবেন

BSNL এখন ফাইবার ব্রডব্যান্ডের ব্যবসায় তৃতীয় স্থানে

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের ফাইবার ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য খুব আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে। এখন ফাইবার ব্রডব্যান্ডের ব্যবসায় তৃতীয় স্থানে তারা। প্রথম ও দ্বিতীয় যথাক্রমে Airtel এবং Jio। একটা সময় প্রথম স্থানে থাকলেও বিনিয়োগের অভাবে পিছিয়ে পড়েছে সংস্থাটি। তাই ক্রেতা ধরে রাখতে ও নতুন ক্রেতা টানতে দু'টি জনপ্রিয় ব্রডব্যান্ড প্ল্যানে ছাড় দেওয়ার ঘোষণা করেছে বিএসএনএল। আবার নতুন কানেকশনে ওই দুই প্ল্যানের মধ্যে যে কোনও একটি নিলে প্রথম মাস বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা উপভোগ করা যাবে। চলুন দেখে নিই, টেলিকম সংস্থাটির কোন কোন প্যাকেজে উক্ত অফার পাওয়া যাচ্ছে।

Bsnl Broadband Offer: দাম ও ভ্যালিডিটি

BSNL এর দু'টি ভারত ফাইবার প্ল্যানে নতুন অফারটি প্রযোজ্য। প্রথমটি হল ফাইবার বেসিক যার জন্য প্রতি মাসে 499 টাকা খরচ করতে হয়। এই প্ল্যানে 60 এমবিপিএস পর্যন্ত ইন্টারনেটের স্পিড পাওয়া যায়। ডাউনলোড করার জন্য আনলিমিটেড ডেটা মেলে। আবার ল্যান্ডলাইনের মাধ্যমে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল এবং STD কলের সুবিধা রয়েছে। তবে ফেয়ার ইউসেজ পলিসি (FUP) এর অধীনে, 3,300 জিবি সীমা শেষ হয়ে গেলে, ইন্টারনেটের গতি 4 এমবিপিএস-এ নেমে আসবে।

বিএসএনএল ভারত ফাইবার গ্রাহকরা তিন মাসের জন্য এই প্ল্যানে 100 টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এর ফলে ফাইবার বেসিক ব্রডব্যান্ড প্ল্যানের কার্যকর খরচ প্রতি মাসে 399 টাকায় নেমে এসেছে। আবার নতুন কানেশন নিলে এই প্ল্যান প্রথম মাসে বিনামূল্যে ব্যবহার করা যাবে। অর্থাৎ দেখতে গেলে, গ্রাহকরা চার মাসের জন্য অফার পাচ্ছে।

অন্যদিকে, 449 টাকার BSNL Fiber Basic Neo প্ল্যানেও একই রকম সুবিধা পাওয়া যাচ্ছে। এই প্যাকেজে ইন্টারনেটের স্পিড 50 এমবিপিএস। এছাড়া, আপনি আনলিমিটেড লোকাল এবং STD কল, 3,300 জিবি ডেটা লিমিট এবং আনলিমিটেড ডাউনলোডের সুবিধা পাবেন। ফাইবার অফারের অংশ হিসেবে, এই প্ল্যানে 50 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এর অর্থ গ্রাহকরা তিন মাসের জন্য প্রতি মাসে 399 টাকায় এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। নতুন গ্রাহকরা এই প্ল্যান নির্বাচন করলেও প্রথম মাসে বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন।

BSNL এর এই প্ল্যানগুলি গ্রামীণ এলাকায় খুব জনপ্রিয়। টেলিকমটকের প্রতিবেদন অনুসারে, এই অফারটি 30 সেপ্টেম্বর 30 পর্যন্ত বৈধ থাকবে। গ্রাহক কোন সার্কেলে থাকেন তার উপর অফারের প্রাপ্যতা নির্ভর করবে। আপনার এলাকায় অফার পাওয়া যাবে কিনা তা BSNL ওয়েবসাইট অথবা BSNL সেলফ কেয়ার অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারেন। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও iOS উভয় প্ল্যাটফর্মে পাওয়া যায়। উল্লেখ্য, BSNL-এর ব্রডব্যান্ড পরিষেবা গ্রাম থেকে শহর সারা ভারত জুড়ে উপলব্ধ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, BSNL FTTH, Bharat Fiber, BSNL offer
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp-এর নতুন গ্লোবাল হেড হলেন ভারতীয় ব্যবসায়ী কুণাল শাহ, বড় ঘোষণা মেটার
  2. Oppo Find N7: মনে হবে হাতে বই ধরে আছেন, ওপ্পোর প্রথম ওয়াইড-ফোল্ডিং ফোন আসছে
  3. ক্রেতাদের জন্য বড় ধাক্কা, এবার 5G ফোন কিনতে খরচ হতে পারে 25 হাজারের বেশি
  4. Tecno Camon Slim আইফোন এয়ারের স্টাইলে পাতলা ডিজাইনের সঙ্গে লঞ্চ হল, ক্যামেরায় বিরাট চমক
  5. JioBharat V4 5G: 799 টাকায় 4G ফোন, UPI পেমেন্ট, ক্যামেরা, দেখা যাবে সিনেমা, ডিজিটাল ইন্ডিয়ার সমস্ত সুবিধা
  6. Nothing Phone 4b: সবাই যখন ক্যামেরা বাড়াচ্ছে, নাথিং বিপরীত পথে, একটিতেই বাজিমাতেই ইঙ্গিত নতুন ফোনের
  7. Oppo Reno 16 সিরিজের টিজার ভারতে প্রকাশ হল, সেলফির জন্য আলাদা স্ক্রিন!
  8. 24 জুন ভারতে আসছে Infinix Note 60 Pro 5G Pininfarina Edition, স্মার্টফোনে এবার সুপারকারের ছোঁয়া
  9. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  10. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.