মাত্র 299 টাকায় নতুন ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করল BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 ডিসেম্বর 2018 11:18 IST
হাইলাইট
  • এন্ট্রি লেভেল প্ল্যানের জন্য মাসে 299 টাকা খরচ হবে
  • এই প্ল্যানে দিনে 1.5GB ডাটা ব্যবহার করা যাবে
  • দৈনিক ডাটার পরিমান শেষ হয়ে গেলে কানেকশান স্পিড কমে 1Mbps হয়ে যাবে

299 টাকা প্ল্যানে BSNL গ্রাহকরা দিনে 1.5GB ডাটা ব্যবহার করতে পারবেন

কম দামে নতুন ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করল BSNL। এই প্ল্যানে দিনে 1.5GB ডাটা ব্যবহার করা যাবে। নতুন এই এন্ট্রি লেভেল প্ল্যানের জন্য মাসে 299 টাকা খরচ হবে। Experience Unlimited Broadband 299 নামের এই প্ল্যানে ব্রডব্যান্ড প্ল্যানের সাথেই সারা দেশের BSNL নেটওয়ার্কে বিনামূল্যে কল করা যাবে। এছাড়াও রাত 10টা 30মিনিট থেকে সকাল 6 টা ও রবিবার সারা দিন সারা দেশের যে কোন নেটওয়ার্কে বিনামূল্যে কল করা যাবে। এর সাথেই 299 টাকা প্ল্যানের গ্রাহকরা প্রথম ছয় মাস 50 টাকা ক্যাশব্যাক কুপন পাবেন। এছাড়াও 299 টাকায় একটি আলাদা আনলিমিটেড কলিং প্ল্যান লঞ্চ করেছে রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থাটি।

নতুন 299 টাকা প্ল্যানে BSNL গ্রাহকরা দিনে 1.5GB ডাটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে কানেকশান স্পিড 8 Mbps। অর্থাৎ 30 দিনে 45GB ডাতা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। দৈনিক ডাটার পরিমান শেষ হয়ে গেলে কানেকশান স্পিড কমে 1Mbps হয়ে যাবে। এর সাথেই 299 টাকা প্ল্যানের গ্রাহকরা সাথেই সারা দেশের BSNL নেটওয়ার্কে বিনামূল্যে কল করতে পারবেন। রাত 10টা 30মিনিট থেকে সকাল 6 টা ও রবিবার সারা দিন সারা দেশের যে কোন নেটওয়ার্কে বিনামূল্যে কল করা যাবে। সাথে থাকবে একটি 1GB স্টোরেজের নিজস্ব ইমেল আইডি।

নতুন এই প্ল্যান নিতে 500 টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে। অন্তত এক মাস এই প্ল্যান ব্যবহার করতে হবে। মাসে 299 টাকা ছাড়াও এক বছরে 3,289 টাকা, দুই বছরে 6,279 টাকা আর তিন বছরে 8,970 টাকায় এই প্ল্যান ব্যবহার করা যাবে। সারা দেশের সব BSNL ব্রডব্যান্ড গ্রাহক এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, Bharat Sanchar Nigam Limited
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.