নতুন BSNL গ্রাহকরা 51 টাকার রিচার্জ প্ল্যানের সাথে বিনামূল্যে নয়া সিম কার্ড পাবেন৷
BSNL Rs 51 Plan offers unlimited voice calling for 28 days
BSNL নিয়ে এল একটি নতুন রিচার্জ প্ল্যান, যা Airtel ও Reliance Jio-এর ঘুম কাড়তে বাধ্য। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি মাত্র 51 টাকার দামের নয়া প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে, যাকে Smart Start প্ল্যান হিসেবে ডাকা হচ্ছে। দৈনিক 2 টাকারও কম খরচে BSNL-এর নতুন রিচার্জ প্ল্যান আনলিমিটেড কলিং, ফ্রি ইন্টানেট ডেটা, ও SMS বেনিফিটের সাথে এসেছে। অন্য টেলিকম কোম্পানিদের 299 টাকা বা তার বেশি দামের প্রিপেইড প্ল্যানে যে সমস্ত সুবিধা পাওয়া যায়, BSNl Smart Start প্ল্যান স্রেফ 51 টাকায় সেই সবকিছু অফার করছে।
বিএসএনএল নতুন গ্রাহকদের জন্য 51 টাকার প্ল্যান চালু করেছে। মূলত যারা সরকারি টেলিকম সংস্থায় পোর্ট করতে চাইছেন বা নতুন সিম কিনতে চান, তাদের কথা মাথায় রেখে প্ল্যানটি আনা হয়েছে। এই রিচার্জে 4 সপ্তাহ বা 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। দেশের যে কোনও নম্বরে আনলিমিটিড কলিং, প্রতিদিন 100টি SMS, ও দৈনিক 2 জিবি ডেটা ব্যবহার করা যাবে।
গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে BSNL সিম কার্ড পাবেন৷ অর্থাৎ, আলাদা করে সিমের জন্য কোনও টাকা খরচ করতে হবে না। মনে রাখবেন, অফারটি সীমিত সময়ের জন্য৷ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি জানিয়েছে যে, যারা আগে থেকেই BSNL সিম ব্যবহার করছেন, তারা 51 টাকার রিচার্জ করতে পারবেন না৷ শুধুমাত্র নতুন সংযোগ এবং পোর্ট করতে ইচ্ছুক গ্রাহকদের জন্য অফারটি বৈধ৷
BSNL-এর 51 টাকার Smart Start প্ল্যান আগামী জুন 30 পর্যন্ত চালু থাকবে৷ প্রসঙ্গত, ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ও স্টারলিঙ্ক (Starlink) যৌথভাবে দেশের প্রত্যন্ত এলাকায় হাই-স্পিড ইন্টারনেট এবং এন্টারপ্রাইজ পরিষেবা চালু করতে পারে বলে জানা গিয়েছে৷
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে যে, বিএসএনএল এবং স্টারলিঙ্কের শীর্ষ আধিকারিকদের মধ্যে সম্ভাব্য অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে৷ এই চুক্তির আওতায় স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়া ও কর্পোরেট বা এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য বিশেষ পরিষেবা চালুর বিষয়ও থাকতে পারে৷ তবে আলোচনা প্রাথমিক স্তরে রয়েছে ও এখনও কিছু চূড়ান্ত হয়নি৷
উল্লেখ্য, BSNL গত অর্থবর্ষে প্রাইক পিছু আয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করেছে৷ কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা পাওয়ার পর সরকারি টেলিকম সংস্থাটির ARPU বেড়ে প্রায় 101 টাকায় পৌঁছে গিয়েছে৷ এছাড়াও, কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া বলেছেন, ভারত সরকার BSNL-এর পরিষেবা আরও উন্নত করা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে সামসঞ্জস্যপূর্ণ করে তোলার উদ্যোগ নিয়েছে৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Qualcomm Could Bring Samsung’s 2nm Process to Future Snapdragon Flagships: Here’s What We Know