Jio, Airtel-এর ঘুম কেড়ে 51 টাকার প্ল্যান আনল BSNL, আনলিমিটেড কল ও রোজ 2GB ডেটা 28 দিনের জন্য

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 27 মে 2026 13:17 IST
হাইলাইট
  • BSNL নতুন গ্রাহকদের জন্য 51 টাকার প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে
  • এটি 28 দিন আনলিমিটেড কলিং বেনিফিট দিচ্ছে
  • প্রতিদিন 2 জিবি ডেটা ব্যবহার করা যাবে

BSNL Rs 51 Plan offers unlimited voice calling for 28 days

BSNL নিয়ে এল একটি নতুন রিচার্জ প্ল্যান, যা Airtel ও Reliance Jio-এর ঘুম কাড়তে বাধ্য। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি মাত্র 51 টাকার দামের নয়া প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে, যাকে Smart Start প্ল্যান হিসেবে ডাকা হচ্ছে। দৈনিক 2 টাকারও কম খরচে BSNL-এর নতুন রিচার্জ প্ল্যান আনলিমিটেড কলিং, ফ্রি ইন্টানেট ডেটা, ও SMS বেনিফিটের সাথে এসেছে। অন্য টেলিকম কোম্পানিদের 299 টাকা বা তার বেশি দামের প্রিপেইড প্ল্যানে যে সমস্ত সুবিধা পাওয়া যায়, BSNl Smart Start প্ল্যান স্রেফ 51 টাকায় সেই সবকিছু অফার করছে।

BSNL-এর 51 টাকা প্ল্যানের সুযোগ সুবিধা

বিএসএনএল নতুন গ্রাহকদের জন্য 51 টাকার প্ল্যান চালু করেছে। মূলত যারা সরকারি টেলিকম সংস্থায় পোর্ট করতে চাইছেন বা নতুন সিম কিনতে চান, তাদের কথা মাথায় রেখে প্ল্যানটি আনা হয়েছে। এই রিচার্জে 4 সপ্তাহ বা 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। দেশের যে কোনও নম্বরে আনলিমিটিড কলিং, প্রতিদিন 100টি SMS, ও দৈনিক 2 জিবি ডেটা ব্যবহার করা যাবে।

গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে BSNL সিম কার্ড পাবেন৷ অর্থাৎ, আলাদা করে সিমের জন্য কোনও টাকা খরচ করতে হবে না। মনে রাখবেন, অফারটি সীমিত সময়ের জন্য৷ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি জানিয়েছে যে, যারা আগে থেকেই BSNL সিম ব্যবহার করছেন, তারা 51 টাকার রিচার্জ করতে পারবেন না৷ শুধুমাত্র নতুন সংযোগ এবং পোর্ট করতে ইচ্ছুক গ্রাহকদের জন্য অফারটি বৈধ৷

BSNL-এর 51 টাকার Smart Start প্ল্যান আগামী জুন 30 পর্যন্ত চালু থাকবে৷ প্রসঙ্গত, ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ও স্টারলিঙ্ক (Starlink) যৌথভাবে দেশের প্রত্যন্ত এলাকায় হাই-স্পিড ইন্টারনেট এবং এন্টারপ্রাইজ পরিষেবা চালু করতে পারে বলে জানা গিয়েছে৷ 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে যে, বিএসএনএল এবং স্টারলিঙ্কের শীর্ষ আধিকারিকদের মধ্যে সম্ভাব্য অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে৷ এই চুক্তির আওতায় স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়া ও কর্পোরেট বা এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য বিশেষ পরিষেবা চালুর বিষয়ও থাকতে পারে৷ তবে আলোচনা প্রাথমিক স্তরে রয়েছে ও এখনও কিছু চূড়ান্ত হয়নি৷

উল্লেখ্য, BSNL গত অর্থবর্ষে প্রাইক পিছু আয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করেছে৷ কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা পাওয়ার পর সরকারি টেলিকম সংস্থাটির ARPU বেড়ে প্রায় 101 টাকায় পৌঁছে গিয়েছে৷ এছাড়াও, কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া বলেছেন, ভারত সরকার BSNL-এর পরিষেবা আরও উন্নত করা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে সামসঞ্জস্যপূর্ণ করে তোলার উদ্যোগ নিয়েছে৷

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 8,000mAh ব্যাটারির সঙ্গে Realme 16T 5G-এর সেল শুরু, 3,000 টাকার বেশি ছাড়ে কেনার সুযোগ
  2. Jio, Airtel-এর ঘুম কেড়ে 51 টাকার প্ল্যান আনল BSNL, আনলিমিটেড কল ও রোজ 2GB ডেটা 28 দিনের জন্য
  3. Xiaomi আনল চমকপ্রদ গ্যাজেট, গরম জল ও ঠান্ডা বরফ তৈরি হবে একসাথেই
  4. 16,999 টাকা ডিসকাউন্টের সঙ্গে শুরু হল Oppo-এর পকেট DSLR-এর সেল!
  5. Oakter দেশের সবচেয়ে সস্তা AC আনল, দাম স্মার্টফোনের চেয়েও কম, গরমে স্বস্তি
  6. Lava Shark 2 5G: চীনা ব্র্যান্ডদের টেক্কা দিতে সস্তায় হাজির জাম্বো ব্যাটারির দেশি স্টাইলিশ 5G ফোন
  7. Redmi 17 5G কম দামে ভারতে আসছে, ফাঁস লঞ্চের তারিখ এবং স্পেসিফিকেশন, দেখে নিন ফিচার
  8. মাত্র 9,499 টাকায় 6,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরার HMD Vibe 2 5G ফোনের সেল শুরু
  9. Oppo A6c: ভারতে লঞ্চ হল ওপ্পোর নয়া বাজেট ফোন, সস্তায় 7,000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে
  10. Oppo Pad 6: 12.1 ইঞ্চি ডিসপ্লে, ছয়টি স্পিকার, ও 10,420mAh ব্যাটারির সঙ্গে নতুন ট্যাব আনল Oppo
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.