172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 18 নভেম্বর 2026 21:15 IST
হাইলাইট
  • BSNL ডেটা বাদ দিয়ে তিনটি আনলিমিটেড ভয়েস কলের প্ল্যান চালু করেছে
  • সবচেয়ে সস্তা ভয়েস নির্ভর প্ল্যানের দাম 172 টাকা
  • BSNL তাদের 190 টাকার প্ল্যানের মেয়াদ এক ক্যালেন্ডার মাস রেখেছে

BSNL has launched three voice and SMS-only prepaid plans

Airtel, Vi, এবং Jio-র পর এবার BSNL-ও ডেটা বাদ দিয়ে আনলিমিটেড ভয়েস কল ও ফ্রি SMS-সহ কম দামের রিচার্জ প্ল্যান চালু করেছে। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটিকে ধরে বর্তমানে ভারতের চারটি টেলিকম অপারেটরের ঝুলিতেই ভয়েস এবং এসএমএস-অনলি প্ল্যান চলে এল। গত সেপ্টেম্বরে শুধুমাত্র কথা বলা এবং এসএমএস পাঠানোর জন্য আলাদা প্ল্যান নিয়ে আসার নির্দেশ দিয়েছিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। ইন্টারনেট বাদ দিয়ে বিকল্প প্ল্যান রাখার কথা বলেছিল তারা। এখন Airtel, Vi, Jio, ও BSNL প্রত্যেকেই সেই সুপারিশ মেনে নিয়েছে। বিএসএনএল তাদের সবচেয়ে সস্তা ভয়েস প্ল্যানের দাম 172 টাকা রেখেছে।

BSNL তিনটি ভয়েস ও এসএমএস নির্ভর প্ল্যান আনল

বিএসএনএল মোট তিনটি ভয়েস ও এসএমএস নির্ভর প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। 172 টাকা দামের প্ল্যানে লোকাল, এসটিডি এবং রোমিংয়ে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। কোম্পানি প্রতিদিন 100টি করে বিনামূল্যে SMS পাঠাতে দিচ্ছে। এই প্ল্যানের মেয়াদ 28 দিন। সরকারি টেলিকম সংস্থাটি 184 টাকা এবং 190 টাকার আরও দুটি প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে।

Advertisement

ওই দুই প্ল্যানেও 172 প্ল্যানের মতো একই সুবিধা পাওয়া যাবে। তবে 184 টাকা দামের প্ল্যানের মেয়াদ 30 দিন। 190 টাকার প্ল্যানের মেয়াদ এক ক্যালেন্ডার মাস। এটি নির্দিষ্ট 30 দিনের চক্রের পরিবর্তে প্রতি মাসে একই তারিখে রিনিউ হবে। যাঁদের ব্যাকআপ হিসেবে দ্বিতীয় সিম চালু রাখতে হয়, তাঁদের জন্য প্ল্যানগুলি সুবিধাজনক হবে।

প্রসঙ্গত, এয়ারটেলের সবচেয়ে সস্তা ভয়েস প্ল্যানের দাম 185 টাকা। এটি 28 দিন ভ্যালিডিটির সঙ্গে এসেছে। 203 টাকার প্ল্যানের মেয়াদ 30 দিন। 206 টাকার প্ল্যান একটি ক্যালেন্ডার মাসের জন্য ভ্যালিড। সব প্ল্যানেই যত ইচ্ছা কলিং ও 300টি ফ্রি এসএমএস পাওয়া যাবে।

অন্য দিকে, ভোডাফোন আইডিয়ার 179 টাকা দামের ভয়েস প্ল্যান 25 দিন ভ্যালিডিটির সঙ্গে এসেছে। 185 টাকার প্ল্যানের মেয়াদ 28 দিন। 203 টাকার প্ল্যান 30 দিনের ভ্যালিডিটি অফার করছে। 206 টাকার প্ল্যান একটি ক্যালেন্ডার মাসের জন্য চালু থাকবে। চারটি প্ল্যানেই আনলিমিটেড কলিং ও 300টি এসএমএস অন্তর্ভুক্ত।

Advertisement

বর্তমানে জিওর কাছে মোবাইল ডেটা ছাড়া সবচেয়ে বেশি আনলিমিটেড ভয়েস কলিং প্ল্যান আছে। 147 প্ল্যানের ভ্যালিডিটি 22 দিন। 177 টাকা দামের প্ল্যানের মেয়াদ হচ্ছে 28 দিন। 196 টাকার প্ল্যানের মেয়াদ 30 দিন। 197 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি একটি ক্যালেন্ডার মাস। বেশি দিন ভ্যালিডিটি চাইলে 448 টাকার প্ল্যান রয়েছে। এটি 84 দিন চালু থাকবে। 336 দিন মেয়াদের জন্য 1,748 টাকা দামের প্রিপেইড প্ল্যানও এনেছে মুকেশ আম্বানির মালিকানাধীন সংস্থাটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
  2. Google আগামী ছয় মাসের মধ্যে ভয়ঙ্কর বিপদের সতর্কবার্তা দিল, মানুষের বদলে সাইবার হামলা চালাবে AI
  3. Motorola Edge 70 Neo-র ভারতে লঞ্চ আগামী সপ্তাহে, থাকবে দমদার ফিচার্স
  4. 1 বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন, বড় ঘোষণা করল OpenAI
  5. 2026 সালের সেরা Android অ্যাপ ও গেমের নাম ঘোষণা করল Google
  6. গুগলকে টেক্কা দিতে Apple-এর বড় চাল, 3D ল্যান্ডমার্ক, AR নেভিগেশন, ও বাংলা ভাষা-সহ গুচ্ছের ফিচার্স এল ম্যাপসে
  7. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  8. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  9. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  10. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.