Trai

Trai - ख़बरें

  • 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
    বিএসএনএল মোট তিনটি ভয়েস ও এসএমএস নির্ভর প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। 172 টাকা দামের প্ল্যানে লোকাল, এসটিডি এবং রোমিংয়ে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। কোম্পানি প্রতিদিন 100টি করে বিনামূল্যে SMS পাঠাতে দিচ্ছে। এই প্ল্যানের মেয়াদ 28 দিন। এছাড়াও, 184 টাকা এবং 190 টাকার আরও দুটি প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে সংস্থা। এই দুই প্ল্যানেও 172 প্ল্যানের একই সুবিধা পাওয়া যাবে। তবে 184 টাকা দামের প্ল্যানের মেয়াদ 30 দিন। 190 টাকার প্ল্যানের মেয়াদ এক ক্যালেন্ডার মাস।
  • এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
    ট্রাই দুই ধরনের ডি-টু-ডি পরিষেবার সুপারিশ করেছে। প্রথমে MSS ভিত্তিক D2D কানেক্টিভিটির কথা বলা হয়েছে, যার পুরো নাম হল মোবাইল স্যাটেলাইট সার্ভিস। এই প্রযুক্তিতে স্মার্টফোন নির্দিষ্ট স্যাটেলাইট ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে সরাসরি কৃত্রিম উপগ্রহের সঙ্গে যুক্ত হয়ে নেটওয়ার্ক পাবে। দ্বিতীয় সুপারিশে ইন্টারন্যাশনাল মোবাইল টেলিকমিউনিকেশন বা আইএমটি ভিত্তিক ডাইরেক্ট-টু-ডিভাইস কানেক্টিভিটির কথা বলা হয়েছে। প্রযুক্তিটির সাহায্যে স্যাটেলাইট নেটওয়ার্ক এমন কিছু ব্যান্ড ব্যবহার করতে পারবে, যেগুলো বর্তমানে সাধারণ মোবাইল পরিষেবার জন্য ব্যবহৃত হয়। ফলে উপযুক্ত হার্ডওয়্যার থাকা ফোন সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে।
  • Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
    নভেম্বর 1, 2026 থেকে Airtel, Jio, Vodafone Idea (Vi), ও BSNL গ্রাহকদের ফোনে কল এলে নম্বরের সঙ্গে কলারের নামও ভেসে উঠবে। অর্থাৎ যিনি ফোন করেছেন, তার আসল পরিচয় মোবাইলের পর্দায় দেখা যাবে। ট্রায়াল সম্পূর্ণ হওয়ার পর আগামী মাস থেকেই কলিং নেম প্রেজ়েন্টেশন বা সিএনএপি (CNAP) নামক বিশেষ পরিষেবাটি কার্যকর হচ্ছে। DoT জানিয়েছে, যদি নম্বরটি গ্রাহকের কনট্যাক্টে সেভ থাকে, তাহলে সেই নামই দেখানো হবে। আর নম্বর সেভ করা না থাকলে টেলিকম অপারেটরদের ডেটাবেসে কলার নিজের নামে যে তথ্য নথিভুক্ত করেছে, সেটিই ভেসে উঠবে। আন্তর্জাতিক কলের ক্ষেত্রে স্ক্রিনে "ইন্টারন্যাশনাল কল" লেখা দেখা যাবে। ব্যবস্থাটি চালু রাখতে প্রতিটি টেলিকম সংস্থাকে, গ্রাহকদের নাম এবং ফোন নম্বর কানেকশন-সহ একটি ডেটাবেস তৈরি করে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে।
  • একই দামে আর নয় 4G ও 5G প্ল্যান? বৃদ্ধি পেতে পারে খরচ, রিচার্জে বড় পরিবর্তনের ইঙ্গিত
    টেলিকম সংস্থাগুলি 5G নেটওয়ার্ক স্লাইসিং প্রযুক্তি চালু করার প্রস্তুতি নিচ্ছে। টেলিকম রেগুলারিটি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI) 5G নেটওয়ার্ক স্লাইসিং সার্ভিসের কোয়ালিটি বা মান নিশ্চিত করতে একটি রেগুলারেটরি ফ্রেমওয়ার্কের প্রস্তাব দিয়েছে। এই বিষয়ে টেলিকম সংস্থাগুলির মতামত জানতে একটি কনসালটেশন পেপার প্রকাশিত হয়েছে। খসড়া নিয়ম অনুসারে, ভবিষ্যতে Jio, Airtel, এবং Vi-এর মতো প্রতিষ্ঠানগুলি 4G ও 5G পরিষেবার জন্য আলাদা মূল্য ধার্য করতে পারবে।
  • Jio-এর এক্সক্লুসিভ 4G রিচার্জ প্ল্যান সমস্ত ফোনে চালু হল, মাত্র 123 টাকায় 28 দিন আনলিমিটেড কলিং ও ডেটা
    JioPhone ও JioBharat ডিভাইসের জন্য থাকা 4G প্ল্যান এখন Nokia, HMD, Itel, Karbonn, Lava-এর ফিচার ফোনেও রিচার্জ করা যাবে। Jio-এর 4G প্ল্যানের দাম Airtel ও Vodafone Idea (Vi)-এর তুলনায় অনেক কম, যেখানে অধিকাংশ প্ল্যান প্রায় 200 টাকার কাছাকাছি। ফলে গ্রাহকদের অনেক টাকা সাশ্রয় হবে। 123 টাকার প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি ও আনলিমিটেড ভয়েস কল বেনিফিট পাওয়া যায়। প্রতি দিন 500MB ডেটা ব্যবহার করার পাশাপাশি, চার সপ্তাহে 300টি SMS বিনামূল্যে পাঠানো যায়।
  • Jio, Airtel, ও Vi গ্রাহকদের জন্য খুশির খবর, কম খরচের রিচার্জের দিন শীঘ্রই ফিরতে পারে
    খসড়া প্রস্তাব অনুযায়ী, ভোডাফোন আইডিয়া, জিও, ও এয়ারটেল সহ সমস্ত টেলিকম অপারেটরদের প্রতিটি ভ্যালিডিটি পিরিয়ডে (যেমন 28 দিন, 30 দিন বা 84 দিন) ভয়েস কল ও SMS ভিত্তিক কম দামের আলাদা প্ল্যান আনতে হবে। যে সব প্ল্যানে এখন বাধ্যতামূলকভাবে ডেটা দেওয়া থাকে, তার সমতুল্য মেয়াদের সাথে ডেটা ছাড়া বিকল্প প্ল্যান পাওয়া যাবে। যদি সংস্থাগুলি রাজি হয়, তাহলে অপ্রয়োজনীয় ডেটার জন্য আর অতিরিক্ত টাকা গুনতে হবে না।
  • Caller Name Display: Truecaller অতীত, এবার কল ধরার আগেই ফোনে ভেসে উঠবে কলারের আসল নাম
    কলিং নেম প্রেজেন্টেশন বা সিএনএপি একটি সরকারি সমর্থিক কলার আইডি সিস্টেম। সিমের কানেকশন নেওয়ার সময় জমা দেওয়া পরিচয়পত্রে যে নাম থাকবে, তার নম্বর থেকে কল আসার সময় সেই নামটাই দেখতে পাবেন আপনি। মোবাইলে কার ফোন আনছে জানতে পারলে স্প্যাম বা প্রতারণামূলক ঘটনার ঝুঁকি কমবে।
  • TRAI দ্বারা অনুমোদিত নির্দেশানুসারে এয়ারটেলের রিচার্জ প্ল্যানের পরিবর্তন করা হয়েছে
    বিগত মাসে টেলিকম রেগুলেটরি অথারিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI, টেলিকম প্রদানকারী সংস্থাগুলির উদ্দেশে কিছু নতুন নির্দেশিকা জারি করে। যার ফলে এয়ারটেল কোম্পানি বর্তমানে তাদের পুরানো কিছু প্ল্যানের দাম কমিয়েছে এবং নতুন দামের সাথে সেই প্ল্যানগুলিকে তালিকাভুক্ত করেছে
  • চলতি বছরেই ধীরে ধীরে ডেটার দাম বাড়ানোর প্রস্তাব দিল Jio
    ধীরে ধীরে ডেটার দাম বাড়ানোর প্রস্তাব দিল Jio। সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়াকে এই প্রস্তাব দিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি।
  • গ্রাহক সংখ্যা ও লাভের নিরিখে এক নম্বরে Jio
    লাভের নিরিখে দেশের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক Reliance Jio। সোমবার India Ratings -এ প্রকাশিত রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে।
  • কমবে টিভি দেখার খরচ! নতুন নিয়ম আনল TRAI
    নতুন নিয়মে 160 টাকা খরচ করলে দেশের সব ফ্রি-টু-এয়ার চ্যানেল দেখা যাবে। বাড়িতে দ্বিতীয় টিভি থাকলে মাত্র 40 শতাংশ অতিরিক্ত খরচ করলেই অন্য টিভিতেও একই চ্যানেলগুলি দেখা যাবে।
  • নতুন গ্রাহক সংখ্যায় এক নম্বরে Jio, মোট গ্রাহক বেড়ে কত হল?
    2019 সালের অক্টোবর মাসে মোট 91 লক্ষ নতুন গ্রাহক Jio নেটওয়ার্কে যোগ দিয়েছেন। অক্টোবর মাসের শেষে Jio-র মোট গ্রাহক সংখ্যা ছিল 36.43 কোটি।
  • মোবাইল ইন্টারনেট ডেটা ব্যবহারের সব রেকর্ড ভেঙে দিল ভারতবাসী
    এক TRAI বিশ্লেষক জানিয়েছেন 2019 সালে ভারতে মোট 54,917 মিলিয়ন গিগাবাইট ডেটা ব্যবহার হয়েছে। 2014 সালে দেশে মোট 28.15 কোটি গ্রাহক ওয়্যারলেস ইন্টারনেট ব্যবহার করেছিলেন। 2019 সালের সেপ্টেম্বর মাসের শেষে সেই সংখ্যাটি হয়েছে 66.48 কোটি।
  • 50 লক্ষ গ্রাহক হারিয়ে চাপে Vodafone Idea ও Airtel, তরতরিয়ে এগোচ্ছে Jio
    TRAI এর প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে মাত্র এক মাসে 50 লক্ষ গ্রাহক হারিয়েছে Vodafone Idea ও Airtel।অন্যদিকে একই সময়ে 69.83 লক্ষ নতুন গ্রাহক পেয়েছে মুকেশ আম্বানির Jio।
  • আউটগোয়িংয়ের ভোগান্তি পোহাতে হবে না সব Jio গ্রাহককে: আপনি কোন দলে?
    বুধবার Jio জানিয়েছে এবার থেকে অন্য নেটওয়ার্কে অউটগোইং কল করতে প্রতি মিনিটে 6 পয়সা খরচ করতে হবে। টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়ার (TRAI) ঠিক করে দেওয়া ইন্টারকানেক্ট ইউসেজ চার্জের (IUC) জন্য গ্রাহকদের অন্য নেটওয়ার্কে কল করার জন্য অতিরিক্ত  দাম দিতে হবে।

Trai - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »