আবার এক নম্বরে Jio: জানিয়ে দিল TRAI

TRAI জানিয়েছে মার্চ মাসে ভারতে ডাউনলোড স্পিডে এক নম্বরে ছিল Jio। আপলোড স্পিডে এক নম্বরে রয়েছে Vodafone।

আবার এক নম্বরে Jio: জানিয়ে দিল TRAI

ভারতে 4G ডাউনলোড স্পিডে এক নম্বরে Jio

হাইলাইট
  • মার্চ মাসে 4G ডাউনলোড স্পিডে এক নম্বরে Jio
  • মার্চ মাসে 22.6 Mbps স্পিড পাওয়া গিয়েছে Jio তে
  • আপলোড স্পিডে এক নম্বরে রয়েছে Vodafone
বিজ্ঞাপন

আরও এক বার ডাউনলোড স্পিডে ভারতে এক নম্বর টেলিকম নেটওয়ার্কের তকমা ছিনিয়ে নিল Jio। মার্চ মাসে ভারতে ডাউনলোড স্পিডে এক নম্বরে ছিল মুকেশ আম্বানির কোম্পানি। মার্চ মাসে Jio নেটওয়ার্কে গড় স্পিড ছিল 22.2 Mbps। ফেব্রুয়ারি মাসে Jio নেটওয়ার্কের গড় স্পিড ছিল 20.9 Mbps। সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া। দুই নম্বরে থাকা Airtel এর দুগুন স্পিড পাওয়া গিয়েছে Jio নেটওয়ার্কে।

দুই নম্বরে Airtel নেটওয়ার্কে মার্চ মাসে গড় স্পিড ছিল 9.3 Mbps। ফেব্রুয়ারি মাসে Airtel এ 9.4 Mbps স্পিড ছিল। Vodafone ও Idea এক হয়ে গেলেও Vodafone ও Idea নেটওয়ার্কের স্পিড আলাদা করে প্রকাশ করেছে TRAI।

Jio body Jio

2019 সালের মার্চ মাসে Jio নেটওয়ার্কে 22.6 Mbps গড় ডাউনলোড স্পিড পাওয়া গিয়েছে

ছবি: TRAI MySpeed

মার্চ মাসে Vodafone নেটওয়ার্কে গড় ডাউনলোড স্পিড ছিল 7 Mbps। ফেব্রুয়ারি মাসে এই সংখ্যাটি ছিল 6.8 Mbps। আর Idea নেটওয়ার্কে মার্চ মাসে গড় ডাউনলোড স্পিড ছিল 5.7 Mbps। ফেব্রুয়ারি মাসে Idea নেটওয়ার্কে 5.6 Mbps ডাউনলোড স্পিড পাওয়া গিয়েছিল।

আপ্লোড স্পিডে মার্চ মাসে এক নম্বরে ছিল Vodafone। মার্চ মাসে Vodafone নেটওয়ার্কের গড় স্পিড ছিল 6Mbps। 5.5 Mbps স্পিডে গোটা ভারতে মার্চ মাসে আপলোড স্পিডে দুই নম্বরে ছিল Idea। আপলোড স্পিডে তিন নম্বর স্থান দখল করেছে Jio। মার্চ মাসে Jio নেটওয়ার্কে গড় আপলোড স্পিড ছিল  4.6 Mbps।  সব শেষে 3.6 Mbps স্পিডে আপলোড স্পিডে সবার শেষে রয়েছে Airtel।

TRAI এর MySpeeed অ্যাপ থেকে এই তথ্য এই তথ্য জানা গিয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »