Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি

JioBharat 4G ফোন কিনলে পরবর্তী ছয় মাস কোনও রিচার্জ করতে হবে না।

Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি

Photo Credit: Jio

Jio is offering JioBharat 4G phones with six months of free recharge

হাইলাইট
  • JioBharat 4G ফোনের সঙ্গে ছয় মাসের রিচার্জ ফ্রি
  • Jio প্রতি মাসে আনলিমিটেড কলিং ও 14 জিবি ডেটা দেবে
  • JioBharat 4G ফোনে 2.4 ইঞ্চি ডিসপ্লে ও 2,000mAh ব্যাটারি আছে
বিজ্ঞাপন

2026 সালে 10 বছর পূর্ণ করেছে Jio। মুকেশ আম্বানির মালিকানাধীন টেলিকম সংস্থাটির হাত ধরে ইন্টারনেট বিপ্লবের সূচনা হয়েছিল দেশে। দশম বর্ষপূর্তি উপলক্ষে এবার একটি আকর্ষণীয় অফার ঘোষণা করেছে তারা। নতুন অফারটি JioBharat 4G লাইনআপের ফিচার ফোনের উপর প্রযোজ্য। মাত্র 1,499 টাকা দিয়ে এই সিরিজের ফোন কিনলে ছয় মাসের জন্য বিনামূল্যে আনলিমিটেড HD ভয়েস কল করার সুবিধা মিলবে। এছাড়াও, ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য প্রতি মাসে পর্যাপ্ত পরিমাণ ডেটা পাবে গ্রাহকরা। যারা এখনও 2G ফোন চালান, তাদের 4G নেটওয়ার্কে আপগ্রেড করতেই এমন অফার চালু করেছে জিও।

Jio-র 10 বছর অ্যানিভার্সারি উপলক্ষে JioBharat 4G ফোনে অফার

জিওর অ্যানিভার্সারি অফারে B2, B3, ও A1 মডেলের JioBharat 4G ফিচার ফোন মাত্র 1,499 টাকায় কেনা যাবে। ফোনের সঙ্গে ছয় মাসের কমপ্লিমেন্টারি রিচার্জ যুক্ত থাকবে। প্রতি মাসে 14 জিবি ডেটা এবং যত খুশি ফোনে কথা বলার সুবিধা পাওয়া যাবে।

সংস্থা দাবি করছে, এখনও অনেক 2G মোবাইল ফোন গ্রাহকরা প্রতি মাসে গড়ে 199 টাকার রিচার্জ করেন। 6 মাসের হিসেবে খরচের পরিমাণ প্রায় 1,200 টাকা। Jio এই ক্যালকুলেশনেই ফোনটির কার্যকর দাম 299 টাকা বলে উল্লেখ করেছে। অর্থাৎ, গ্রাহকদের শুরুতে 1,499 টাকা খরচ করতে হচ্ছে ঠিকই। কিন্তু পরবর্তী ছয় মাস ডেটা বা রিচার্জের জন্য এক পয়সাও লাগবে না।

JioBharat সিরিজে একাধিক মডেল বিক্রি হয়। এই 4G ফিচার ফোনগুলোতে কল করা এবং মেসেজ পাঠানোর পাশাপাশি বিনোদন এবং ডিজিটাল পরিষেবার সুবিধা আছে। কিপ্যাড থাকার ফলে সিনিয়র সিটিজেনদের ব্যবহারের জন্য উপযুক্ত। ব্যবহারকারীরা জিওহটস্টারে লাইভ ক্রিকেট, সিনেমা, ও অন্যান্য কনটেন্ট দেখার সুবিধা পান। 

জিওভারত 4G ফোনে বড় 2.4 ইঞ্চি ডিসপ্লে ও শক্তিশালী 2,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি পাওয়া যায়। এগুলি কোম্পানির ফোর-জি নেটওয়ার্ক ও এইচডি ভয়েস কলিং সুবিধার সঙ্গে আসে। ফোনে JioTV-এর মাধ্যমে 500-এরও বেশি টিভি চ্যানেল দেখা যায়। কোম্পানির মিউজিক পরিষেবার মাধ্যমে লক্ষ লক্ষ গান শোনা যায়।

JioBharat ফোনে JioPay পরিষেবার মাধ্যমে ডিজিটাল পেমেন্টও করা যায়। এতে পেমেন্ট এলার্ট ও সাউন্ড বক্সের সুবিধাও উপলব্ধ। সিকিউরিটির জন্য জিও সেফটি শিল্ডে সেফ কলিং এবং লোকেশন মনিটরিং ফিচার যুক্ত করেছে কোম্পানি।

প্রসঙ্গত, সম্প্রতি গ্রাহকদের জন্য বিনামূল্যে Canva সাবস্ক্রিপশন দেওয়ার কথা ঘোষণা করেছে Jio। সংস্থা 399 টাকার রিচার্জ প্ল্যানে 12 মাসের ক্যানভা প্রো অফার করবে। অন্য দিকে, 349 টাকার প্রিপেইড প্ল্যানে 1 বছরের জন্য ক্যানভা প্রো লাইট সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত থাকছে। MyJio অ্যাপ থেকেই ফ্রি সাবস্ক্রিপশন ক্লেইম করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  2. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  3. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  4. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  5. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  6. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  7. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  8. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  9. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »