লকডাউনের জন্য অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে BSNL

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 31 মার্চ 2020 13:25 IST
হাইলাইট
  • 20 এপ্রিল পর্যন্ত ভ্যালিডিটি বাড়ানো হয়েছে
  • গ্রাহকের নম্বরে 10 টাকা রিচার্জ পাঠিয়ে দেওয়া হবে
  • জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ

কঠিন সময়ে গ্রাহককে অতিরিক্ত সুবিধা দিচ্ছে BSNL

লকডাউনের চলাকালীন যে সব গ্রাহকের ভ্যালিডিটি শেষ হওয়ার কথা ছিল সেই সব নম্বরের বৈধতা 20 এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। 22 মার্চের পর যে সব গ্রাহকের বৈধতা শেষ হয়েছে সেই সব গ্রাহক 20 এপিল পর্যন্ত বিনামূল্যে ইনকামিং কল করতে পারবেন। গোটা দেশে লকডাউনের সময় গ্রাহককে স্বস্তি দিতে এই সিদ্ধান্ত নিয়েছে BSNL।

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ ANI কে বলেছেন, “20 এপ্রিল পর্যন্ত কোন BSNL গ্রাহকের সিম বন্ধ হবে না। আউটগোইং কলের জন্য গ্রাহকের নম্বরে 10 টাকা রিচার্জ পাঠিয়ে দেওয়া হবে।”

Advertisement

করোনাভাইরাস সংক্রমণে লাগাম টানতে 14 এপিল পর্যন্ত গোটা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। গ্রাহককে স্বাস্তি দিয়ে ইতিমধ্যেই বিভিন্ন টেক কোম্পানি নিজেদের ওয়্যারিন্টি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

একশো টাকার কম দামে প্রায় দুই মাস ভ্যালিডিটি দিচ্ছে Vodafone

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

এছাড়াও লকডাউনের জন্য এটিএম থেকে রিচার্জের সুবিধা নিয়ে এসেছে Jio। এবার গোটা দেশের প্রায় এক লক্ষ এটিএম থেকে যে কোন Jio প্রিপেড নম্বর রিচার্জ করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, Coronavirus, COVID 19
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  2. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  3. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  4. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  5. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  6. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  7. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  8. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  9. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  10. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.