প্রিপেড প্ল্যানে 71 দিন অতিরিক্ত বৈধতা দিচ্ছে BSNL

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 24 ফেব্রুয়ারি 2020 13:03 IST
হাইলাইট
  • 1,999 টাকা রিচার্জ করলে 436 দিন বৈধতা মিলবে
  • প্রতিদিন 250 মিনিট ভয়েস কল করা যাবে
  • সঙ্গে রয়েছে প্রতিদিন 3GB ডেটা

1,999 টাকা রিচার্জে 71 দিন অতিরিক্ত বৈধতা পাওয়া যাচ্ছে

Photo Credit: BSNL Kerala

জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 1,999 টাকা প্রিপেড প্ল্যানে অতিরিক্ত বৈধতা দিচ্ছিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। 15 ফেব্রুয়ারি পর্যন্ত এই অফারে 71 দিন অতিরিক্ত ভ্যালিডিটি পাওয়া যাচ্ছিল। এবার 29 ফেব্রুয়ারির পর্যন্ত এই অফার রিচার্জ করা যাবে। সম্প্রতি কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এই ঘোষণা করেছে BSNL।

রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি জানিয়েছে 1 মার্চ থেকে 31 মার্চের মধ্যে 1,999 টাকা রিচার্জে 60 দিন অতিরিক্ত ভ্যালিডিটি পাওয়া যাবে। আপাতত শুধুমাত্র কেরালা সার্কেলের গ্রাহকদের জন্য এই অফার নিয়ে এসেছে BSNL।

কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে 1,999 টাকা রিচার্জে 71 দিন ভ্যালিডিটির অফারের সীমা 15 ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে 29 ফেব্রুয়ারি করা হয়েছে। চলতি মাসে এই রিচার্জ করলে 436 দিন বৈধতা মিলবে।

1 মার্চ থেকে 31 মার্চের মধ্যে BSNL প্রিপেড গ্রাহকরা 1,999 টাকা রিচার্জে 425 দিন ভ্যালিডিটি পাবেন।

লম্বা ভ্যালিডিটির নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Jio; কী সুবিধা মিলছে?

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

1,999 টাকা প্ল্যানে প্রতিদিন 250 মিনিট ভয়েস কল করা যাবে। সঙ্গে রয়েছে প্রতিদিন 3GB ডেটা ও 100 এসএমএস। দিনের 3GB ডেটা শেষ হলে স্পিড কমে 80kbps হয়ে যাবে।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, BSNL Prepaid Plan
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.