জলের দরে দিনে 2GB ডাটা দিচ্ছে Idea

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 নভেম্বর 2018 16:54 IST
হাইলাইট
  • 189 টাকার নতুন প্ল্যান লঞ্চ করল Idea
  • আনলিমিটেড কলিং, দিনে 100 টি SMS আর 2GB ডাটা ব্যবহার করতে পারবেন
  • কয়েক সপ্তাহ আগেই 189 টাকা প্ল্যান লঞ্চ করেছিল Vodafone

Jio 198 টাকা প্ল্যানের সাথে প্রতিযোগিতার সম্মুখীন হবে নতুন Idea প্রিপেড প্ল্যান

189 টাকার নতুন প্ল্যান লঞ্চ করল Idea। ভয়েস ও ডাটা সুবিধার সাথেই এই প্ল্যানে সর্বোচ্চ 56 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। কয়েক সপ্তাহ আগেই 189 টাকা প্ল্যান লঞ্চ করেছিল Vodafone। এর পরেই একই প্ল্যান লঞ্চ করল Idea। দুটি প্ল্যানেই একই সুবিধা পাওয়া যাবে। 189 টাকা প্ল্যানে আইডিয়া গ্রাহকরা আনলিমিটেড কলিং, দিনে 100 টি SMS আর 2GB ডাটা ব্যবহার করতে পারবেন।

আপাতত নির্বাচিত কিছু সার্কেলে এই প্ল্যান লঞ্চ করেছে Idea। নামে আনলিমিটেড হলেও এই প্ল্যানে এই প্ল্যানের গ্রাহকরা দিনে সর্বোচ্চ 250 মিনিট আর সপ্তাহে সর্বোচ্চ 1000 মিনিট কথা বলতে পারবেন। 100 আলাদা নম্বরে কাজ করবে বিনামূল্যে কলিং এর সুবিধা। এই প্ল্যানে 56 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।

Idea র সাথে মিলে যাওয়ার পরে প্রথম 189 টাকা প্ল্যান লঞ্চ করেছিল Vodafone। ইতিমধ্যেই সারা দেশের Vodafone প্রিপেড গ্রাহক এই প্ল্যান ব্যবহার করতে পারেন।

বাজারে Jio 198 টাকা প্ল্যানের সাথে প্রতিযোগিতার সম্মুখীন হবে নতুন Idea প্রিপেড প্ল্যান। Jio 198 টাকা প্ল্যানে দিকে 2GB ডাটা ব্যবহার করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Idea Cellular, Vodafone, Idea
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.