ধামাকা অফার! Jio রিচার্জে 50 টাকা ছাড় পাবেন কীভাবে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 2 নভেম্বর 2019 13:29 IST
হাইলাইট
  • 444 টাকা প্ল্যানে 40 টাকা ছাড় পাওয়া যাবে
  • 555 টাকা প্ল্যানে 50 টাকা ছাড় পাওয়া যাবে
  • Paytm থেকে রিচার্জ করতে হবে

Paytm থেকে প্রোমোকোড ব্যবহার করে Jio রিচার্জে ডিসকাউন্ট পাওয়া যাবে

একাধিক প্রিপেড রিচার্জে 50 টাকা ছাড় দিচ্ছে Jio। Paytm এর সাথে হাত মিলিয়ে 444 টাকা ও 555 টাকা রিচার্জে 40 টাকা আর 50 টাকা ছাড় দিচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি। সম্প্রতি একাধিক নতুন ‘অল-ইন-ওয়ান' প্ল্যান লঞ্চ করেছিল Jio। এর মধ্যে অন্যতম 444 টাকা আর 555 টাকা। 444 টাকা রিচার্জে 40 টাকা আর 555 টাকা রিচার্জে 50 টাকা ছাড় পাওয়া যাবে।

শুধুমাত্র Paytm থেকে রিচার্জ করলেই 444 টাকা আর 555 টাকা প্ল্যানে এই ডিসকাউন্ট পাওয়া যাবে। Paytm থেকে Jio প্রিপেড নম্বরে 444  টাকা রিচার্জে SHUBHP44 প্রোমোকোড ব্যবহার করলে 40 টাকা ছাড় পাওয়া যাবে। 555 টাকা রিচার্জে 50 টাকা ছাড় পেতে SHUBHP50 প্রোমোকোড ব্যবহার করতে হবে। এই দুই প্রোমোকোড ব্যবহার করলে যথাক্রমে 40 ও 50 টাকা ছাড় পাওয়া যাবে। একটি Paytm অ্যাকাউন্ট থেকে একবার এই প্রোমোকোড ব্যবহার করা যাবে। এছাড়াও 444 টাকা প্ল্যানের প্রোমোকোড ব্যবহার করলে সেই অ্যাকাউন্ট থেকে আর 555 টাকা প্ল্যানের প্রোমোকোড ব্যবহার করা যাবে না।

444 টাকা প্ল্যানে 1,000 মিনিট জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করা যাবে। সাথে থাকছে দিনে 2GB   ডেটা, আনলিমিটেড জিও নেটওয়ার্কে কল আর দিনে 100 টা এসএমএস ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।

555 টাকা প্ল্যানে 3,000 মিনিট জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করা যাবে। সাথে থাকছে দিনে 2GB   ডেটা, আনলিমিটেড জিও নেটওয়ার্কে কল আর দিনে 100 টা এসএমএস ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।

আরও পড়ুন:

কোন রিচার্জে কী সুবিধা? Jio -র পুরনো ও নতুন প্ল্যানগুলি দেখে নিন

200 টাকার কমে এই প্ল্যানগুলিতে আনলিমিটেড ভয়েস কল দিচ্ছে Airtel ও Vodafone

মিনিটে 6 পয়সা খরচ করতে হবে না! উল্টে ফোন করলে আপনাকে মিনিটে 6 পয়সা দেবে BSNL

Gadgets 360 -র অন্যতম বিনিয়োগকারী হল Paytm -এর মূল সংস্থা One97

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance Jio, Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.