Airtel কে টপকে এবার দুই নম্বরে Jio

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 জুলাই 2019 18:50 IST

Airtel কে টপকে ভারতের দ্বিতীয় বৃহত্তম নেটওয়ার্কের খেতাব ছিনিয়ে নিল মুকেশ আম্বানির Jio। মে মাসের প্রকাশিত তথ্য থেকে এই খবর সামনে এসেছে। 2016 সালের ভারতে টেলিকম নেটওয়ার্ক লঞ্চ করেছিলেন দেশের সবথেকে ধনী ব্যাক্তি মুকেশ আম্বানি। শুরুতে বিনামূল্যে ও পরে অবিশ্বাস্য দামে ডেটা দিয়ে ইতিমধ্যেই দেশবাসীর মন জয় করেছে Jio।

2019 সালের মে মাসে মোট 82 লক্ষ নতুন গ্রাহক Jio নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছেন। এর ফলে Jio -র মোট গ্রাহক সংখ্যা 32.2 কোটি ছাড়িয়েছে। শুক্রবার TRAI এর প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানা গিয়েছে।

Advertisement

এই মুহুর্তে 38.76 কোটি গ্রাহক সহ দেশের এক নম্বর নেটওয়ার্ক Vodafone Idea। এছাড়াও তিন নম্বরে রয়েছে Airtel। এই দুই নেটওয়ার্ক মে মাসে বিপুল পরিমান গ্রাহক হারিয়েছে। তবে Jio ছাড়াও মে মাসে নিজেদের নেটওয়ার্কে নতুন গ্রাহক যোগ করেছে BSNL।

TRAI এর প্রকাশিত তথ্য অনুযায়ী মে মাসে ভারতের মোট টেলিকম গ্রাহকের সংখ্যা 116.23 কোটি থেকে কমে 116.18 কোটি হয়েছে। এর মধ্যে 89.72 শতাংশ গ্রাহক বেসরকারী কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করেন। বাকি 10.28 শতাংশ গ্রাহক BSNL আর MTNL নেটওয়ার্ক ব্যবহার করেন।

TRAI জানিয়েছে ভারতের টেলিকম বাজারে Vodafone Idea মোট 33.36 শতাংশ দখল করে রয়েছে। Jio ও Airtel যথাক্রমে 27.80 শতাংশ ও 27.58 শতাংশ দখল করে রয়েছে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance Jio, Airtel, Vodafone Idea
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.