ব্রডব্যান্ড পরিষেবা লঞ্চ করল Tata Sky

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 অগাস্ট 2018 12:59 IST
হাইলাইট
  • ভারতে ব্রডব্যান্ড পরিষেবা শুরু করল Tata Sky
  • 100 Mbps স্পিডে নতুন এই ব্রডব্যান্ড পরিষেবা লঞ্চ করেছে Tata Sky
  • ভারতে 12 টি শহরে কোম্পানির ব্রডব্যান্ড পরিষেবা শুরু হয়েছে

100 Mbps স্পিডে নতুন এই ব্রডব্যান্ড পরিষেবা লঞ্চ করেছে Tata Sky।

শিঘ্রই লঞ্চ হবে Jio GigaFiber। তার ঠিক আগেই ভারতে ব্রডব্যান্ড পরিষেবা শুরু করল Tata Sky। রেজিস্ট্রেশান শুরু হলেও এখনো Jio GigaFiber কানেকশান দেওয়া শুরু হয়নি। আপাতত ভারতে 12 টি শহরে কোম্পানির ব্রডব্যান্ড পরিষেবা শুরু করেছে Tata Sky। কোন শহরে Tata Sky ব্রডব্যান্ড কানেকশান নেওয়া যাবে তা কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে। ওয়েবসাইটে। 100 Mbps স্পিডে নতুন এই ব্রডব্যান্ড পরিষেবা লঞ্চ করেছে Tata Sky।

আপাতত মুম্বাই, থানে, দিল্লি, গাজিয়াবাদ, মিরা ভয়ন্দর, গুরগ্রাম, নয়ডা, পুনে, ভোপাল, চেন্নাই, বেঙ্গালুরু ও আমেদাবাদ শহরে এই পরিষেবা শুরু হয়েছে। কোন এলাকাতে এই পরিষেবা শুরু হয়েছে কী না কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এই শহরের গ্রাহকরা নিজের পিন কোড দিয়ে তা দেখে নিতে পারবেন। এক মাস, তিন মাস পাঁচ মাস নয় মাস ও বারো মাসে প্যাকেজে Tata Sky ব্রডব্যান্ড কানেকশান নেওয়া যাবে।

Advertisement

এক মাসের প্যাকে 5Mbps, 10Mbps, 30Mbps, 50Mbps আর 100Mbps স্পিডের প্যাকেজের দাম হবে যথাক্রমে 999 টাকা, 1,150 টাকা, 1,500 টাকা, 1,800 টাকা আর 2,500 টাকা। এই সবকটি প্ল্যানেই আনলিমিটেড ডাটা ব্যবহার করা যাবে। তবে কানেকশান নেওয়ার সময় গ্রাহককে 1200 টাকা ইন্সটলেশান ফি দিতে হবে। এর পরে বিনামূল্যে একটি Wifi রাউটার পাওয়া যাবে।

এক মাসের প্ল্যান ছাড়াও তিন মাস পাঁচ মাস নয় মাস ও বারো মাসে প্যাকেজে Tata Sky ব্রডব্যান্ড কানেকশান নেওয়া যাবে। এই সব প্ল্যানের বিবর কোম্পানির ওয়েবসাইট থেকে দেখে নেওয়া যাবে।

Advertisement

গত মাসে Jio GigaFiber লঞ্চ করা হয়েছিল। 15 অগাস্ট থেকে এই সার্ভিসের রেজিস্ট্রেশান শুরু করেছে Jio। কোম্পানি জানিয়েছে আপাতত 1100 টি শহরে এই পরিষেবা শুরু হবে। যে এলাকা থেকে বেশি রেজিস্ট্রেশান হবে সেই এলাকায় আগে কানেকশান দেওয়া হবে বলে জানিয়েছে Jio। তবে ঠিক কবে থেকে Jio GigaFiber কানেকশান দেওয়া শুরু হবে তা জানা যায়নি।একাধিক রিপোর্টে জানানো হয়েছে দীপাবলীর আগেই GigaFiber কানেকশান দেওয়া শুরু করবে Jio।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  2. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  3. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  4. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  5. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  6. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  7. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  8. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  9. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  10. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.