Jio OTT Pass: জিওর বড় ঘোষণা, 200 টাকার রিচার্জে দেখা যাবে 15টি OTT অ্যাপ ও 1000+ লাইভ টিভি চ্যানেল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 27 মে 2026 17:05 IST
হাইলাইট
  • Jio OTT Pass দিচ্ছে 15টি প্রিমিয়াম OTT অ্যাপের অ্যাক্সেস
  • 200 টাকা খরচ করেই 1,500 টাকার সাবস্ক্রিপশন মিলছে
  • Jio আনলিমিটেড 5G ও প্রচুর লাইভ টিভি চ্যানেল অফার করছে

Jio's new RS. 200 OTT Pass brings access to top 15 OTT apps

Photo Credit: Navbharat Times

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য দারুণ প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এবার এক রিচার্জেই Amazon Prime Video, Hoichoi, YouTube Premium, ও Sony Liv-সহ 15টি প্রথম সারির OTT প্ল্যাটফর্মের প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবং 1 হাজারের বেশি লাইভ টিভি চ্যানেল উপভোগ করা যাবে। 200 টাকা দিয়ে Jio OTT Pass রিচার্জ করলেই ননস্টপ বিনোদনের গ্যারান্টি। Jio ব্যবহারকারীরা 1,500 টাকার সাবস্ক্রিপশন মাত্র 200 টাকাতেই পেয়ে যাচ্ছেন। প্রতিটি স্ট্রিমিং অ্যাপের জন্য আলাদা রিচার্জের দরকার হচ্ছে না। যার ফলে প্রচুর টাকা সাশ্রয় হবে। নতুন OTT পাসের ভ্যালিডিটি 28 দিন রাখা হয়েছে। নির্বাচিত গ্রাহকরা এই পাসের সঙ্গে আনলিমিটেড 5G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

Jio-এর 200 টাকার OTT পাসের বেনিফিট

200 টাকার Jio OTT পাসে Prime Video Mobile Editon, YouTube Premium, ও JioHotstar Mobile অর্ন্তভুক্ত আছে। সংস্থা জানিয়েছে যে, ইউটিউব এবং প্রাইম ভিডিও MyJio অ্যাপ থেকে ক্লেইম করতে হবে। অন্য দিকে, Sony LIV, ZEE5, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Lionsgate Play, Chaupal, Hoichoi, FanCode, Times Play, এবং Tarang Plus সরাসরি JioTV মোবাইল অ্যাপে অ্যাক্সেস করা যাবে।

OTT সাবস্ক্রিপশন ছাড়াও, Jio OTT পাস JioTV-এর মাধ্যমে 1,000-এর বেশি প্রিমিয়াম লাইভ টিভি চ্যানেল দেখার সুযোগ দিচ্ছে। এই পাসে JioStar, Sun TV Network, Sony Entertainment, Warner Bros, Discovery, এবং ETV-এর একশোর বেশি পেইড চ্যানেলের অ্যাক্সেস উন্মুক্ত করছে। Star Plus HD, Colors HD, SET HD, Sony SAB HD, Sun TV HD, KTV HD, ও Animal Planet-এর মতো জনপ্রিয় টিভি চ্যানেল ফোনেই নিখরচায় দেখা যাবে।

200 টাকার জিও ওটিটি পাসের সঙ্গে ব্যবহারকারীরা 30 জিবি 4G/5G ডেটা পাবে। তবে যোগ্য গ্রাহকদের জন্য আনলিমিটেড 5G ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকছে। এটি একটি অ্যাড-অন প্ল্যান হিসেবে চালু হয়েছে। অর্থাৎ, OTT পাসের জন্য আলাদা বেস প্ল্যানে থাকতে হবে। পাসটি চার সপ্তাহের জন্য বৈধ৷ কিন্তু মনে রাখবেন যে, এতে ভয়েস কলিংয়ের সুবিধা অনুপস্থিত।

Jio OTT Pass বর্তমানে দেশের সব টেলিকম সার্কেলে উপলব্ধ৷ দিল্লি থেকে কলকাতা এবং হায়দরাবাদ থেকে চেন্নাই, সমস্ত শহরে লঞ্চ করা হয়েছে। এটি MyJio অ্যাপ, Jio.com, রিচার্জের দোকান, ও সমস্ত থার্ড পার্টি রিচার্জ প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.