এক ধাক্কায় অনেকটা দাম বাড়াল Jio, নতুন প্ল্যানগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Satyaki Bhattacharyya, আপডেট: 4 ডিসেম্বর 2019 21:34 IST
হাইলাইট
  • Airtel ও Vodafone Idea-র পর নতুন প্ল্যান ঘোষণা করল Jio
  • 129 টাকা থেকে নতুন প্ল্যানের দাম শুরু হচ্ছে
  • শুক্রবার থেকে নতুন প্ল্যান কার্যকর হবে

28 দিন থেকে 365 দিন ভ্যালিডিটির একগুচ্ছ নতুন প্ল্যান লঞ্চ করল Jio

সপ্তাহের শুরুতেই প্রিপেড ট্যারিফের দাম বাড়ানোর ঘোষণা করেছিল Jio। বুধবার নতুন অল-ইন-ওয়ান প্ল্যান নিয়ে এল মুকেশ আম্বানির কোম্পানি। 6 ডিসেম্বর থেকে নতুন প্ল্যান কার্যকর হবে। কোম্পানির দাবি নতুন প্ল্যানে আগের থেকে তিন গুণ বেশি সুবিধা পাওয়া যাবে। বুধবার এক বিবৃতিতে Jio জানিয়েছে, গোটা বিশ্বে সবথেকে কম দামে সেরা পরিষেবা গ্রাহকের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ কোম্পানি।

এক নজরে Jio-র নতুন অল-ইন-ওয়ান প্রিপেড প্ল্যানগুলি দেখে নিন:

28 দিন ভ্যালিডিটির প্ল্যান

129 টাকা

129 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে মোট 2GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

Advertisement

199 টাকা

199 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

249 টাকা

249 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে প্রতিদিন 2GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

Advertisement

349 টাকা

349 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে প্রতিদিন 3GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

Advertisement

56 দিন ভ্যালিডিটির প্ল্যান

399 টাকা

399 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 2,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন।

Advertisement

444 টাকা

444 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 2,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে প্রতিদিন 2GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন।

Jio-র নতুন অল-ইন-ওয়ান প্ল্যান
ছবি: Jio

84 দিন ভ্যালিডিটির প্ল্যান

329 টাকা

329 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 3,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে মোট 6GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।

555 টাকা

555 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 3,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।

599 টাকা

599 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 3,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে প্রতিদিন 2GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।

365 দিন ভ্যালিডিটির প্ল্যান

1299 টাকা

1299 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 12,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে মোট 24GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন।

2199 টাকা

2199 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 12,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন।

এই সব প্ল্যানের সাথে JioTV, JioCinema, . JioSaavn, JioNews, JioSecurity, JioCloud আর JioHealthHub অ্যাপ বিনামূল্যে ব্যবহার করা যাবে।

আরও পড়ুন:

Airtel বনাম Vodafone Idea: নতুন প্রিপেড প্ল্যানে কী পার্থক্য?

দাম বাড়ার আগে রিচার্জ করুন Jio, বৈধতা লাগু হবে আগের রিচার্জ শেষ হলেই

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.