Jio OTT Pass is now available in new 84 days and one year options
Photo Credit: Jio
Reliance মে মাসের শেষে মাত্র 200 টাকায় Jio OTT পাস লঞ্চ করে শোরগোল ফেলে দিয়েছিল। 15টি OTT প্ল্যাটফর্মের প্রিমিয়াম সাবস্ক্রিপশন, 1,000+ লাইভ টিভি চ্যানেল, 30 জিবি হাই-স্পিড ডেটা, ও আনলিমিটেড 5G-এর মতো সুবিধা অর্ন্তভুক্ত করেছিল কোম্পানি। এবার OTT পাসের 84 দিন ও 1 বছরের প্ল্যান লঞ্চের ঘোষণা করল মুকেশ আম্বানির মালিকানাধীন সংস্থাটি। মান্থলি প্ল্যানের তুলনায় নতুন দুই প্ল্যানে অনেক টাকা কম খরচ হবে। Jio গ্রাহকদের বার্ষিক প্যাকেজে 400 টাকা সাশ্রয় হবে। OTT পাসের সমস্ত সুবিধা ও ভ্যালিডিটি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
জিও ওটিটি পাসের 84 দিন ভ্যালিডিটির প্ল্যানের দাম 550 টাকা রাখা হয়েছে। মান্থলি প্ল্যানের সঙ্গে তুলনা করলে 50 টাকা সাশ্রয় করা যাবে। এটি 90 জিবি উচ্চগতির ডেটা ও আনলিমিটেড 5G উপভোগ করতে দেবে। প্ল্যানটি ব্যবহারের জন্য তিন মাস বা এক বছরের বেস প্ল্যান থাকতে হবে।
জিও ওটিটি পাসের 365 দিন বা 1 বছর ভ্যালিডিটির প্ল্যানের দাম 2,000 টাকা রেখেছে কোম্পানি। বার্ষিক প্যাকেজে 400 টাকা সাশ্রয় করা যাবে। এটি শুধুমাত্র এক বছর মেয়াদের বেস প্ল্যানে থাকা গ্রাহকদের জন্য উপলব্ধ। এতে 365 জিবি উচ্চগতির ডেটা ও আনলিমিটেড 5G অর্ন্তভুক্ত।
Jio OTT পাসের সবচেয়ে সস্তা 28 দিন প্ল্যান কিনতে 200 টাকা খরচ হবে। এতে 30 জিবি উচ্চগতির ডেটা ও আনলিমিটেড 5G পাওয়া যাবে। প্রতিটি প্ল্যানে Amazon Prime Video Mobile Editon, YouTube Premium, ও JioHotstar Mobile অর্ন্তভুক্ত আছে। সংস্থা জানিয়েছে যে, ইউটিউব এবং প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন MyJio অ্যাপ থেকে ক্লেইম করতে হবে।
অন্য দিকে, Sony LIV, ZEE5, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Lionsgate Play, Chaupal, Hoichoi, FanCode, Times Play, এবং Tarang Plus সরাসরি JioTV মোবাইল অ্যাপে অ্যাক্সেস করা যাবে। এটি JioTV-এর মাধ্যমে 1 হাজারের বেশি প্রিমিয়াম লাইভ টিভি চ্যানেল দেখার সুযোগ দিচ্ছে।
পাসে JioStar, Sun TV Network, Sony, Discovery, Warner Bros, এবং ETV-এর একশোর বেশি পেইড চ্যানেলের অ্যাক্সেস দেওয়া হয়েছে। এছাড়াও, Star Plus HD, Colors HD, SET HD, Sony SAB HD, Sun TV HD, KTV HD, ও Animal Planet-এর মতো জনপ্রিয় টিভি চ্যানেল মোবাইল ফোনের পর্দায় নিখরচায় দেখা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.